ভারতের বিপক্ষে সেই এক রানের দুঃসহ হারের ক্ষত এখনও দগদগে টাইগার ভক্তদের হৃদয়ে। অথচ তামাশা করার জন্য হৃদয় বিদারক সেই হারকেই কিনা বেছে নিলেন বিখ্যাত সব ধারাভাষ্যকাররা!
ওই ম্যাচে তিন বলে জয়ের জন্য দরকার ছিল মাত্র দুই রান। অথচ হার্দিক পান্ডের করা শেষ তিন বলে বাংলাদেশ রানের বদলে বিলিয়ে দিয়ে এসেছিল তিন উইকেট।
আর এটা নিয়ে রসিকতায় মেতে উঠলেন প্রখ্যাত ধারাভাষ্যকররা! মাঠে নেমে চিত্রায়ন করলেন শেষ বলের দৃশ্য! যেখানে ছিলেন শন পোলক-রাসেল আর্নল্ডের মতো সাবেক তারকা ক্রিকেটাররা। ওই ভিডিওটি আপলোড করা হয়েছে আইসিসির ফেসবুক পেজে।
ভিডিওতে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক ছিলেন ভারতীয় বোলার হার্দিক পান্ডের ভূমিকায়। ধোনির ভূমিকায় ছিলেন ড্যারেন গঙ্গা। বাংলাদেশের দুই ব্যাটসম্যান শুভাগত হোম ও মুস্তাফিজের ভূমিকায় দেখা গেছে নিক নাইট ও রাসেল আর্নল্ডকে।
/এমআর/








