চার নতুন মুখ নিয়ে ওমানের এশিয়া কাপ স্কোয়াড

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২৫, ১৭:৫৮আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৭:৫৮

প্রথমবার এশিয়া কাপে খেলবে ওমান। অভিজ্ঞ ওপেনার যতীন্দর সিংয়ের নেতৃত্বে ১৭ জনের দল ঘোষণা করেছে তারা। দলে নতুন মুখ চার জন- সুফিয়ান ইউসুফ, জিকরিয়া ইসলাম, ফয়সাল শাহ, নাদিম খান।

ওমানের প্রধান কোচ দুলীপ মেন্ডিস প্রথমবার এশিয়া কাপে অংশ নিতে যাচ্ছেন বলে রোমাঞ্চিত, ‘এটা সত্যি যে আমরা এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে অংশ নিচ্ছি। বৈশ্বিসক মঞ্চে আমাদের খেলোয়াড়দের সামনে তাদের দক্ষতা দেখানোর চমৎকার সুযোগ। ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে খেলা যে কোনও ক্রিকেটারের জন্য রোমাঞ্চকর মুহূর্ত। গতিময় টি-টোয়েন্টি খেলায় যে কোনও কিছু হতে পারে, যেখানে এক ওভারের চমৎকারিত্ব সবকিছু বদলে দিতে পারে।’

‘এ’ গ্রুপে ওমান তাদের এশিয়া কাপ শুরু করবে ১২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে। ১৫ ও ১৯ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ভারত।

ওমান সবশেষ মাঠে নেমেছে গত মে মাসে লডারহিলে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ এ। এনিয়ে দ্বিতীয়বার কোনও বড় বহুজাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে ওমান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল তারা।

ওমানের স্কোয়াড: যতীন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, ভিনায়াক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশীষ ওদেদারা, আমির কালিম, মোহাম্মদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশত, কারান সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন শাহ, ফয়সাল শাহ, মুহাম্মেদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সামায় শ্রীবাস্তব।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী