সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল এখন বাংলাদেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৫, ১৪:৩৪আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৫:০৭

আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজে অংশ নিতে নেদারল্যান্ডস দল এখন ঢাকায়। রাজধানীতে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটের ফ্লাইটে ডাচরা সিলেটের উদ্দেশে উড়াল দিয়েছে।
 
২০১১ বিশ্বকাপের পর এই প্রথম নেদারল্যান্ডস বাংলাদেশ সফরে আসছে। সেই বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশ ডাচদের হারিয়েছিল। এখন পর্যন্ত দুই দলের মধ্যে ৩টি ওয়ানডে হয়েছে, যার সর্বশেষটি ছিল ২০২৩ বিশ্বকাপে- ওই ম্যাচে হেরেছে বাংলাদেশ। 

সিলেটে পৌঁছে আজ বিশ্রাম নেবে ডাচরা। তিন দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে মাঠে গড়াবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, আর বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

মূলত আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। নিরাপত্তার অজুহাতে বিসিসিআই ওই সফরটি বাতিল করেছে। এমতাবস্থায় নেদারল্যান্ডসকে সিরিজ খেলার আমন্ত্রণ জানায় বিসিবি। এই সিরিজ দিয়েই এশিয়া কাপের প্রস্ততি সারবে বাংলাদেশ। 

নেদারল্যান্ডসের স্কোয়াড: স্কট অ্যাওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), নোয়া ক্রোয়েস, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ডানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্র্যাট ও টিম প্রিঙ্গল।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম