নাভিন বাদে এশিয়া কাপের দল নিয়েই ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২৫, ২১:১৫আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ২১:১৫

এশিয়া কাপের আগে এই প্রতিযোগিতার ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। স্বাগতিকদের সঙ্গে এই প্রতিযোগিতায় অন্য প্রতিপক্ষ পাকিস্তান। এশিয়া কাপের আগে নিজেদের ঝালাই করে নিতে ও প্রতিপক্ষদের সম্পর্কে জানার মঞ্চ হিসেবে দেখছে আফগানরা। তাই তো এশিয়া কাপের দল নিয়েই তিন জাতির টুর্নামেন্টে খেলবে তারা। 

এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ জনের স্কোয়াড থেকে কেবল নাভিন উল হক বাদ পড়েছেন এই সিরিজে। বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। আব্দুল্লাহ আহমদজাই তার স্থলাভিষিক্ত হয়েছেন। ২২ বছর বয়সী ফাস্ট বোলার ১০ টি-টোয়েন্টিতে ১৪ উইকেট নেন। প্রথমবার আন্তর্জাতিক ক্যাপ পরার অপেক্ষায় এশিয়া কাপের রিজার্ভ দলে থাকা আব্দুল্লাহ।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর এই সিরিজ দিয়ে আফগানিস্তান সাদা বলের ক্রিকেটে ফিরছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে রহস্য স্পিনার এএম গজনফারের।

ত্রিদেশীয় সিরিজ দিয়ে ফিরবেন ইব্রাহিম জাদরান। গত বছর ডিসেম্বরে জিম্বাবুয়েতে আফগানিস্তানের শেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না তিনি।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও পাকিস্তান। তিন দল রাউন্ড রবিন ফরম্যাটে একে অন্যের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি দল ৭ সেপ্টেম্বর ফাইনালে খেলবে। আফগানিস্তান ফাইনালে উঠলে তাদের প্রথম এশিয়া কাপ ম্যাচের আগে কেবল এক দিন বিশ্রাম পাবে। ৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে তারা এশিয়া কাপ শুরু করবে। আমিরাত ১০ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর, পাকিস্তানের ১২ সেপ্টেম্বর।

আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকউল্লাহ আতাল, আজমতউল্লাহ ওমরজাই, কারিম জানাত, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, শারাফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিব উর রহমান, এএম গজনফার, নুর আহমেদ, ফরিদ আহমেদ, আব্দুল্লাহ আহমদজাই, ফজলহক ফারুকী।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী