শেষ ওভারে মাদুশাঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে নাটকীয়ভাবে হারালো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২৫, ২১:৪৯আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ২২:২৬

শেষ ওভারে ১০ রান লাগতো জিম্বাবুয়ের। ক্রিজে সেট হয়ে জয়ের নায়ক হওয়ার অপেক্ষায় সিকান্দার রাজা। মাদুশাঙ্কা তাকে বোল্ড করলেন। তারপর একে একে আরও দুই উইকেট। এই পেসারের হ্যাটট্রিকে জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয়ভাবে জিতলো শ্রীলঙ্কা।

হারারেতে প্রথম ওয়ানডেতে ৭ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো শ্রীলঙ্কা। আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৯৮ রান করে তারা। জবাবে ৮ উইকেটে ২৯১ রানে থেমেছে জিম্বাবুয়ে।

অথচ স্বাগতিকদের দিকেই জয়ের পাল্লা ভারি ছিল। যদিও বড় লক্ষ্যে নেমে প্রথম ওভারেই আসিথা ফার্নান্ডোর বলে বিনা রানে দুই উইকেট হারায় তারা। নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরে ডাক মারেন ব্রেন্ডন টেলর। ব্রায়ান বেনেটের বিদায়ের পর তিনি ৩ বল খেলেন।

এই ধাক্কা জিম্বাবুয়ে সামলে নেয় শন উইলিয়ামস ও বেন কারানের ১১৮ রানের জুটিতে। দুজনেই ফিফটি করেন। এই জুটি ভাঙতেই আবার বিপদে পড়ে তারা। ৯০ বলে ৮ চারে কারান ৭০ রানে আসিথার শিকার। কামিন্দু মেন্ডিস ৫৪ বলে ৭ চার ও দুই ছয়ে ৫৭ রানে থামান উইলিয়ামসকে। ওয়েসলি মাধেভেরে বেশিক্ষণ রাজাকে সঙ্গ দিতে পারেননি। ১৬১ রানে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে লঙ্কানরা।

তবে রাজা ও টনি মুনিওঙ্গা ম্যাচ জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে নেন। দুজনের জুটিতে শেষ ওভারে প্রয়োজন কমে আসে মাত্র ১০ রানে। মাদুশাঙ্কা প্রথম বলে রাজাকে ফিরিয়ে মোমেন্টাম ফেরান। তার নিচু ফুল টসে বোল্ড হন রাজা। ভাঙে ১১৫ বলে ১২৮ রানের জুটি। ৮৭ বলে ৮ চারে ৯২ রান করেন রাজা।

রাজা ফেরার পর জিম্বাবুয়ের জয়ের ভিত ভেঙে পড়ে। ব্র‍্যাড ইভান্স ও রিচার্ড এনগারাভাকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন মাদুশাঙ্কা। বাকি তিন বলে দুই রান করে স্বাগতিকরা। ৪৩ রানে অপরাজিত ছিলেন মুনিওঙ্গা।

মাদুশাঙ্কা চার উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফল বোলার। ১০ ওভারে সর্বোচ্চ ৬২ রান দেন তিনি। আসিথা নেন তিন উইকেট।

এর আগে শ্রীলঙ্কা ৯ রানে প্রথম উইকেট হারানোর পর পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের ১০০ রানের জুটিতে শক্ত প্রতিরোধ গড়ে। কুশল ৩৮ রানে ফেরার পর দ্রুত উইকেট হারায় তারা। ১৬১ রানে তাদেরও পাঁচ ব্যাটার বিদায় নেন। ৯২ বলে ১২ চারে ইনিংস সেরা ৭৬ রান করে এই বিপর্যয়ে পড়েন নিসাঙ্কাও।

তবে শেষ দিকে জানিথ লিয়ানাগে ও কামিন্দু মেন্ডিসের ৮৩ বলে ১৩৭ রানের জুটিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ে লঙ্কানরা। শেষ ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৩ রান তোলেন দুজনে।

লিয়ানাগে ৪৭ বলে ৬ চার ও ৩ ছয়ে ৭০ রানে অপরাজিত ছিলেন। ইনিংসের শেষ ডেলিভারিতে আউট হওয়া কামিন্দুর ৩৬ বলে ৫৭ রানের ইনিংস সাজানো ছিল ৪ চার ও ২ ছয়ে। সাদিরা সামারাবিক্রমা চারে নেমে ৩৫ রানে অবদান রাখেন।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি