জাতীয় দলের একাধিক ক্রিকেটার নিয়েও ইনিংস ব্যবধানে হারলো অঙ্কনরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ আগস্ট ২০২৫, ১৭:৪৬আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৭:৪৬

টপ এন্ড টি-টোয়েন্টিতে একগাদা আন্তর্জাতিক ক্রিকেটার নিয়ে খেলেও ১১ দলের মধ্যে নবম হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এবার ৬ জন টেস্ট ক্রিকেটার নিয়েও সাউথ অস্ট্রেলিয়ার কাছে চার দিনের ম্যাচ মাত্র আড়াই দিনে ইনিংস ব্যবধানে হেরেছে মাহিদুল ইসলাম অঙ্কনরা। 

শনিবার শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ ‘এ’ দল হেরেছে ইনিংস ও ১২ রানে। প্রথম ইনিংসে মাত্র ১১৪ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করেছে ২৫৪ রান। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৯ আসে শাহাদাত হোসেনের ব্যাট থেকে। এছাড়া মুরাদ ৪২, ইয়াসির ৩৬ ও মাহিদুল ৩২ রান করেন। সাউথ অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস ৩৮০ রান তুলেছিল। দুই ইনিংস মিলিয়েও সেই রান করতে পারেনি বাংলাদেশ। 

আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল। সেই কঠিন চ্যালেঞ্জের প্রস্তুতি হিসেবে ‘এ’ দলকে পাঠানো হয়েছিল ডারউইনে, যেখানে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলেছে তারা। কিন্তু যে প্রত্যাশায় পাঠানো হয়েছিলো, তার ছিটেফোঁটা পারফরম্যান্সও করতে পারেনি ক্রিকেটাররা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি