নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ জয় বাংলাদেশের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৫, ২১:৫০আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ২১:৫০

সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ১৩৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাসের ঝলমলে হাফ সেঞ্চুরিতে ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। লিটন নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন। এছাড়া প্রায় দুই বছর পর ফেরা সাইফ হাসানও সলিড টি-টোয়েন্টি ইনিংস উপহার দিয়েছেন। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নেদারল্যান্ডস ১৩৬ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে দারুণ শুরু পায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে পারভেজকে হারালেও স্বাগতিকরা তুলে নেয় ৫৭ রান। পারভেজ ৯ বলে ১৫ রান করে আরিয়ান দত্তর বলে বোল্ড হন। তার ইনিংসে ছিল ২ চার ও ১ ছক্কা। এই ছক্কাতেই এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ছুঁয়েছেন পারভেজ হোসেন। তাওহীদ হৃদয় ২০২৪ সালে ও তানজিদ হাসান এ বছর ২১টি ছক্কা মেরেছেন।

এরপর দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও লিটন দাস মিলে গড়েন আরও ৬৬ রানের জুটি। ২৪ বলে ২৯ রান করে জুনিয়র তামিম আউট হলে ভাঙে জুটি। টি-টোয়েন্টি দিয়ে প্রায় ২ বছর পর জাতীয় দলে ফেরা সাইফ ছিলেন আগ্রাসী। 

বল হাতে ক্যারিয়ারের প্রথমবার উইকেট নেওয়া সাইফ লিটনের সঙ্গে দারুণ জুটি গড়েন। তাদের অবিচ্ছিন্ন জুটিতেই ৩৯ বল আগে ২ উইকেট হারিয়ে লক্ষ্যটা ছুঁয়ে ফেলতে পারে বাংলাদেশ। ১৪তম ওভারে বিক্রমজিৎ সিংককে পর পর দুই বলে ছক্কা হাকিয়ে দলের জয় নিশ্চিত করেন সাইফ। ততক্ষণে অবশ্য লিটন ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছেন। ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় লিটন ৫৪ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে সাইফ ১৯ বলে ১ চার ও ৩ ছক্কায় খেলেন অপরাজিত ৩৬ রানের ইনিংস। লিটনের চেয়েও বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন সাইফ!

এর আগে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ডাচদের ইনিংসে শুরুতে আঘাত হানেন তাসকিন। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ফেরান ভয়ংকর হয়ে ওঠা ম্যাক্স ও’ডাউডকে। তাসকিনের গুড লেংথ বলে তিনি শর্ট কাভারে ক্যাচ হয়েছেন জাকের আলীর। ১৫ বলে ২৩ রান করা ও’ডাউড ৩টি চার ও ১টি ছক্কা মারেন। পাওয়ার প্লেতে আর কোনও উইকেট না হারালেও শেষ অব্দি ৩৪ রানের বেশি তুলতে পারেননি সফরকারীরা। 

৩৮ রানে ২ উইকেট হারানোর পর ধাক্কা সামলানোর চেষ্টা করেন এডওয়ার্ডস ও তেজা। তবে ইনিংসের দশম ওভারে বল করতে এসে জোড়া আঘাত করেন সাইফ হাসান। এডওয়ার্ডস (১২) ও তেজা (২৬) দুজনকেই ফেরান। সাইফ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম উইকেট পেলেন। এর আগে টেস্টে সাইফ একটি উইকেট পেয়েছিলেন। ওই ধসে আর ঘুরে দাঁড়ানো হয়নি ডাচদের। শেষ অব্দি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে সফরকারীরা। 

তাসকিন ৪ ওভারে ২৮ রান খরচায় নেন ৪ উইকেট। সাইফ দুটি এবং মোস্তাফিজ নেন একটি উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম