১২ বলে ১১ ছক্কা হাঁকিয়ে আলোচনায় ভারতের ব্যাটার

   স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৫, ১৬:১৪আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৬:১৪

কেরালা ক্রিকেট লিগে শেষ ১২ বলে ১১টি ছক্কা হাঁকিয়ে সংবাদ শিরোনাম হয়েছেন ভারতের ২৮ বছর বয়সী ব্যাটার সালমান নিজার। প্রথম শ্রেণির এই ব্যাটার ক্যালিকট গ্লোবস্টারসের হয়ে আদানি তিরুবনন্তপুরম রয়্যালসের বিপক্ষে ইনিংসের শেষ ১২ বৈধ বলে এমন ঝড় তুলে আলোচনার জন্ম দিয়েছেন। 

বাঁহাতি এই ব্যাটার ২০ ওভারের ম্যাচে শেষ ওভারের আগের ওভারে মুখোমুখি হন পেসার বাসিল থাম্পির। থাম্পি আবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট লায়ন্সের হয়েও খেলেছেন। ওই ওভারেই পাঁচটি ছক্কা মারেন সালমান। শেষ বলে এক রান নিয়ে স্ট্রাইক ধরে রেখে শেষ ওভারে অভিজিত প্রবীণের বিপক্ষে আরও তাণ্ডব চালান তিনি। সেই ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে দলীয় সংগ্রহ দাঁড় করান ৬ উইকেটে ১৮৬ রানে! 

সালমান ঝড়ে শেষ ওভারে আসে মোট ৪০ রান। কারণ, প্রবীণ একটি ওয়াইড ও একটি নো বল করেন, আর সেখান থেকে সালমান নেন দুই রান। ফলে ওভারটি পুরোপুরি অভিশাপ হয়ে আসে তার জন্য।

প্রথম ১৩ বলে ১৭ রান করা সালমান শেষ পর্যন্ত ২৬ বলে ৮৬ রানে অপরাজিত ছিলেন। তার তাণ্ডব চালানো ব্যাটিংয়ের পরই ক্যালিকট ম্যাচটি জিতে নেয় ১৩ রানে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী