নিসাঙ্কার সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৫, ২১:৩১আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ২১:৩১

টপ অর্ডারে হাল ধরেছিলেন বেন কারান। তারপর মিডল অর্ডারে ধস সামাল দেন সিকান্দার রাজা। দুজনের হাফ সেঞ্চুরিতে জিম্বাবুয়ে ৭ উইকেটে ২৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়লেও তা জেতার জন্য যথেষ্ট হয়নি। পাথুম নিসাঙ্কার সেঞ্চুরি ও চারিথ আসালাঙ্কার হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা।

প্রথম ওয়ানডেতে শেষ ওভারে দিলশান মাদুশাঙ্কার হ্যাটট্রিকে নাটকীয়ভাবে জিম্বাবুয়েকে হারিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ও শেষ ম্যাচেও জিতে স্বাগতিকদের ২-০ তে হোয়াইটওয়াশ করেছে তারা। জিম্বাবুয়ের ২৭৮ রানের লক্ষ্য তারা পূরণ করেন ৪৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে।

হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা। ব্রায়ান বেনেট ও কারান পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েন। দশম ওভারে ৫৫ রানে ভাঙে এই জুটি। বেনেটের (২১) বিদায়ের পর কারান ও ব্রেন্ডন টেলর ৬১ রানের কার্যকরী জুটি গড়েন। টেলর ২০ রানে থামেন। এরপর কারানকে ৭৯ রানে হারিয়ে ছোট্ট একটা ধসের মুখে পড়ে জিম্বাবুয়ে।

২ উইকেটে ১৫০ রান করা জিম্বাবুয়ে ১৭৬ রানে হারায় ৫ উইকেট। ক্লাইভ মাদান্দেকে নিয়ে দাঁড়িয়ে যান রাজা। ৭৬ রানের জুটি গড়েন দুজনে। শেষ দুই ওভারে মাদান্দে (৩৬) ও ব্র্যাড ইভান্স (৮) দুষ্মন্ত চামিরার শিকার হলেও ৫৫ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন রাজা।

সর্বোচ্চ তিন উইকেট নেন চামিরা। দুটি উইকেট পান আসিথা ফার্নান্ডো।

লক্ষ্যে নেমে নুয়ানিদু ফার্নান্ডোর সঙ্গে নিসাঙ্কার জুটি পঞ্চাশ ছুঁতে পারেনি। ৪৮ রানের ওপেনিং জুটিতে ১৪ রান করেন নুয়ানিদু। কুশল মেন্ডিস (৫) ব্যর্থ হন। এরপর সাদিরা সামারাবিক্রমাকে (৩১) নিয়ে ৭৮ রানের জুটি গড়ে নিসাঙ্কা স্বস্তি ফেরান।

আসালাঙ্কার সঙ্গে নিসাঙ্কার চতুর্থ উইকেট জুটিতে ম্যাচ বের করে আনে শ্রীলঙ্কা। ১১১ বলে ১৫ চারে সপ্তম সেঞ্চুরির দেখা পান লঙ্কান ওপেনার। তার সঙ্গে ক্রিজে থাকা আসালাঙ্কাও ফিফটি করেন। ৪৫তম ওভারে ৯০ রানের জুটি ভেঙে যায়। নিসাঙ্কা ১৩৬ বলে ১৬ চারে ১২২ রান করে রিচার্ড এনগারাভার শিকার হন।

শেষ দিকে বল ও রানের প্রয়োজন প্রায় সমান গতিতে চলেছে। ইনিংসের ৭ বল আগে ৬ রান বাকি থাকতে আসালাঙ্কা আউট হন। ৬১ বলে ৭ চারে ৭১ রান করেন তিনি। নতুন ব্যাটার কামিন্দু মেন্ডিস প্রথম বলে চার মেরে চাপ কমান। ইনিংসের তিন বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় সফরকারীরা। জানিথ লিয়ানাগে ১৯ ও কামিন্দু ৫ রানে অপরাজিত ছিলেন। 

আগামী বুধবার হারারেতেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কার জন্য যা হবে এশিয়া কাপ প্রস্তুতির মঞ্চ।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি