ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত হায়দার আলী

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৮

পাকিস্তানি ব্যাটার হায়দার আলীকে ধর্ষণ মামলায় নির্দোষ ঘোষণা করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট প্রমাণ না পাওয়ায় মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। 

একজন ব্রিটিশ-পাকিস্তানি তরুণীর অভিযোগের ভিত্তিতে হায়দার তদন্তের মুখোমুখি হন। তরুণী অভিযোগ করেছিলেন, গত ২৩ জুলাই ২০২৫ ম্যানচেস্টারের একটি হোটেলে হায়দার তাকে ধর্ষণ করেন। এরপর ১ আগস্ট তারা আবার অ্যাশফোর্ডে দেখা করেন। চার দিন পর, অর্থাৎ প্রথম সাক্ষাতের প্রায় দুই সপ্তাহ পরে তরুণী অভিযোগ দায়ের করেন।

পুলিশ ৪ আগস্ট অভিযোগ পাওয়ার পরপরই ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে গ্রেপ্তার করে। তবে তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। ফলে হায়দারের এখন যুক্তরাজ্য ছাড়তে কোনও বাধা নেই।  এখন তিনি মুক্ত। ইতিমধ্যে পুলিশ স্টেশন থেকে নিজের পাসপোর্ট সংগ্রহ করেছেন এবং যেকোনও সময় যুক্তরাজ্য ত্যাগ করতে পারবেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে হায়দার ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ওই তরুণী তার পরিচিত এবং বন্ধু ছিলেন। অভিযোগ শুনে তিনি বিস্মিত হয়েছেন।

পাকিস্তানি ক্রিকেটার হায়দার জাতীয় দলের হয়ে ২টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন। এছাড়া ২০২২-২৩ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে একটি ম্যাচও খেলেছেন তিনি। গত বিপিএলে অবশ্য চিটাগং কিংসের হয়ে খেলেছেন ১২টি ম্যাচ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের