অবসর ভেঙে মায়ের দেশের হয়ে ক্রিকেট খেলবেন রস টেলর

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫২

নিউজিল্যান্ডের কিংবদন্তি হয়েই ক্রিকেটকে বিদায় বলেছিলেন রস টেলর। কিন্তু শেষ হয়েও তার ক্যারিয়ার শেষ হচ্ছে না! অবসরের প্রায় চার বছর পর আবার মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। এবার অবশ্য খেলবেন সামোয়ার হয়ে। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সামোয়াকে টিকিট পাইয়ে দিতে সাহায্য করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়া নিউজিল্যান্ডের উত্তর-পূর্বে অবস্থিত। যা ৪১ বছর বয়সী টেলরের মায়ের দেশ। এই সাবেক ব্ল্যাকক্যাপস অধিনায়ক বলেছেন, মায়ের জন্মভূমির প্রতিনিধিত্ব করা তার জন্য হবে এক “বড় সম্মান।”

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি, আমি গর্বিত যে সামোয়ার জার্সি গায়ে দিয়ে মাঠে নামবো। এটা শুধু আমার প্রিয় খেলায় ফিরে আসা নয় বরং আমার শিকড়, সংস্কৃতি, গ্রাম ও পরিবারকে প্রতিনিধিত্ব করার বিশাল সম্মান। আমি ভীষণ উচ্ছ্বসিত, খেলাটিকে কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ, দলে যোগ দেওয়া এবং মাঠে ও মাঠের বাইরে আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য।’

টেলর নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাটে মোট ৪৫০ ম্যাচ খেলেছেন, যার মধ্যে রয়েছে ১১২টি টেস্ট। তিনি সর্বশেষ নিউজিল্যান্ডের জার্সি পরেছিলেন ২০২২ সালের শুরুর দিকে। আইসিসির নিয়ম অনুযায়ী, অবসর নেওয়ার পর অন্য একটি দেশের হয়ে খেলার জন্য একজন ক্রিকেটারকে তিন বছরের একটা ‘স্ট্যান্ড ডাউন’ সময়সীমা পর করতে হয়। এপ্রিলে সেই নির্ধারিত সময় শেষ হওয়ার পর থেকেই তিনি সামোয়ার হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন।

নিউজিল্যান্ডের গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সবসময়ই চেয়েছিলাম কোনও না কোনওভাবে খেলাটিকে ফিরিয়ে দিতে, তবে ভাবিনি সেটা আবার খেলোয়াড় হিসেবেই হবে।’

টেলর আগামী অক্টোবরে ওমানে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে মাঠে নামবেন। যেখানে গ্রুপ ৩–এ সামোয়ার প্রতিপক্ষ হবে স্বাগতিক ওমান এবং পাপুয়া নিউগিনি। দলগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে তিনটি করে দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার সিক্স পর্বে। সুপার সিক্স শেষে শীর্ষ তিন দল সুযোগ পাবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। যার যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
ব্যাংকে টাকা রাখার আগে যেসব তথ্য জানা জরুরি
ব্যাংকে টাকা রাখার আগে যেসব তথ্য জানা জরুরি
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
এক গ্লাসেই লাভের গল্প: রেস্টুরেন্ট ব্যবসায় পানীয় কেন ‘সোনার খনি’
এক গ্লাসেই লাভের গল্প: রেস্টুরেন্ট ব্যবসায় পানীয় কেন ‘সোনার খনি’
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’