র‌্যাংকিংয়ে সাব্বির-মুস্তাফিজের উন্নতি

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৯:৪০আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৯:৪৯

সাব্বির-মুস্তাফিজএবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলে তার প্রতিদান পেয়ে গেছেন দুই তরুণ টাইগার সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার আইসিসি প্রকাশিত র‌্যাংকিংয়ে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়েছেন সাব্বির। বর্তমানে রয়েছেন ১৬ নম্বরে।
বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪.৫০ গড়ে ও ১২৩.৫২ স্ট্রাইক রেটে ১৪৭ রান করেন সাব্বির।
এদিকে আট ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন ২০ বছর বয়সী কাটার খ্যাত পেসার মুস্তাফিজ। চোটের জন্য বাংলাদেশের সর্বশেষ নয় ম্যাচের ছয়টিতেই খেলা হয়নি তার। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সাত ম্যাচের তিনটিতে খেলার সুযোগ মিললে বিশ্বকাপে ৯.৫৫ গড়ে ৯ উইকেট নেন মুস্তাফিজ। যেখানে তার সেরা শিকার ২২ রানে ৫ উইকেট।
এদিকে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। এর পরেই আছেন সাকিব আল হাসান (৩৪৬)।
অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে সরিয়ে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

এছাড়া বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান হারিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তার জায়গায় শীর্ষে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি। দুই নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। শীর্ষে থাকা অশ্বিন নেমে গেছেন তিন নম্বরে।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম