এশিয়া কাপ 

আমাদের কোনও কিছু প্রমাণ করার প্রয়োজন নেই: লিটন

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৩

মঙ্গলবার পর্দা উঠছে এশিয়া কাপের। উদ্বোধনী দিনে হয়ে গেলো ট্রফি উন্মোচন, ফটোসেশন। একই দিন ক্যাপ্টেন্স মিটের সংবাদ সম্মেলনেও হাজির হলেন অংশ নেওয়া ৮ দলের অধিনায়ক। বাংলাদেশ দলের অধিনায়ক লিটন তো সরাসরি জানিয়ে দিয়েছেন, এবার টাইগারদের চোখ থাকবে ট্রফির দিকে। 

এশিয়া কাপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। একই গ্রুপে রয়েছে হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তিনটি গ্রুপ ম্যাচের মধ্যে অন্তত দুটি জিতলেই সুপার ফোরে জায়গা নিশ্চিত হবে টাইগারদের। এই গ্রুপের দুই দল হংকং-আফগানিস্তান আজ মাঠে নামছে। 

তার আগে অধিনায়কদের সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘আমরা সম্প্রতি তিনটি সিরিজ খেলেছি এবং সবগুলোতেই ভালো করেছি। দল হিসেবে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। এশিয়া কাপে প্রতিটি দলই শক্তিশালী। এখানে জিততে হলে ভালো ক্রিকেট খেলতেই হবে। সেটাই আসল চ্যালেঞ্জ।’

ট্রফি উন্মোচনের পর হয়েছে অধিনায়কদের সংবাদ সম্মেলন। অনেক বিশ্লেষকের মতে সুপার ফোরে পৌঁছানোর মতো ফেভারিট নয় বাংলাদেশ। হার্ষা ভোগলে ও আকাশ চোপড়ার মতো ধারাভাষ্যকাররা বাংলাদেশকে পেছনে ফেলে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে এগিয়ে রেখেছেন। কিন্তু লিটনের ভাষ্য, ‘আমাদের কোনও কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। আমরা সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করেছি এবং প্রস্তুতিমূলক ক্যাম্পও ভালো হয়েছে। এখানে প্রতিটি দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চ্যালেঞ্জিং। আমরা চ্যালেঞ্জকে গ্রহণ করতে প্রস্তুত।’

এশিয়া কাপে তিনবার শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ২০১২ সালের ফাইনালে পাকিস্তানের কাছে, আর ২০১৬ ও ২০১৮ সালের ফাইনালে ভারতের কাছে হারের যন্ত্রণা হয়েছে সঙ্গী। সেই কষ্টের স্মৃতি টেনে লিটন বলেছেন, ‘এমন বড় টুর্নামেন্টে আমরা কয়েকবার রানার্সআপ হয়েছি, কিন্তু কখনও শিরোপা জিততে পারিনি। এখানে চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়। আমরা শতভাগ উজাড় করে দেবো, তবে প্রতিযোগিতা অনেক কঠিন। সফল হতে হলে সেই চ্যালেঞ্জগুলো জয় করতে হবে।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী