বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাকে, ঠিক তেমনটায় পরিপূর্ণ। এশিয়া কাপে শনিবার সেই ক্ল্যাসিক দ্বৈরথের আভাস মিলছে। কিন্তু লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেই দ্বৈরথ প্রসঙ্গটা সেভাবে গুরুত্ব দেননি। জানিয়েছেন, দুই দলের মধ্যে এই কথিত দ্বৈরথ আসলে খেলোয়াড়দের নয়, বরং সমর্থকদের মধ্যে বেশি।

আসালাঙ্কার ভাষায়, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের। আমাদের জন্য এটা কেবল ভালো এবং চ্যালেঞ্জিং প্রতিযোগিতা। আমরা শুধু চাই বাংলাদেশসহ অন্য দলগুলোকেও ভালো খেলা উপহার দিতে।’

সমর্থকদের সৃষ্ট বাড়তি উত্তেজনা খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পারে কি না—এমন প্রশ্নে লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘হ্যাঁ, সামান্য প্রভাব তো থাকেই। তবে আমাদের কাছে এটা শুধুই একটি ম্যাচ। আমরা মূলত আমাদের বেসিক এবং পরিকল্পনা মেনে খেলতে চাই।’

বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে। হংকংকে উড়িয়ে দিয়ে তারা টুর্নামেন্ট শুরু করেছে। তার আগে শ্রীলঙ্কার মাটিতেও ২-১ ব্যবধানে সিরিজও জিতেছে। প্রতিপক্ষের এই ধারাবাহিকতা নিয়ে আসালাঙ্কা প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমি মনে করি তারা অনেক দিন ধরেই ভালো খেলছে। তবে আমরা সেদিকে নজর দিই না। আমরা শুধু দেখি কীভাবে তাদের প্রতিটি খেলোয়াড়ের বিপক্ষে আমাদের পরিকল্পনা কাজে লাগানো যায়। অতীতের ম্যাচ বা ফলাফল নিয়ে আমরা ভাবি না।’

এশিয়া কাপের সর্বশেষ আসরটি ছিল ওয়ানডে ফরম্যাটের। তার আগের আসরে ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের চ্যাম্পিয়ন ছিল শ্রীলঙ্কা। সেই কথা মনে করিয়ে দেওয়ায় আসালাঙ্কা বলেছেন, ‘মানসিকভাবে চ্যাম্পিয়ন হয়ে আসাটা আমাদের জন্য দারুণ ব্যাপার। এখানে (সংযুক্ত আরব আমিরাতে) গত আসরে যে খেলোয়াড়রা খেলেছিল, তাদের অনেকে এবারও দলে আছে। আমরা জানি, চ্যাম্পিয়ন হিসেবে আমরা অনেক দূর যেতে পারবো। খেলোয়াড়রা এটাকেই প্রেরণা হিসেবে নিচ্ছে।’

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের