সব কিছু ভুলে ভারত-পাকিস্তানকে শুধু খেলা উপভোগের পরামর্শ ওয়াসিমের

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৪

এশিয়া কাপে সবচেয়ে কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ব্লক বাস্টার ম্যাচ রবিবার। এই ম্যাচ ঘিরে উন্মাদনার শেষ নেই। কিন্তু পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম মনে করেন, খেলোয়াড়দের বাইরের চাপ ভুলে শুধু খেলা উপভোগ করা উচিত।

রবিবার দুবাইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। চার মাস আগে অবশ্য দুই দেশের সম্পর্ক সামরিক সংঘাতে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। এমন প্রেক্ষাপটে মাঠে নামছে তারা। যে দুটি দল ২০০৮ সালের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে আর কোনও দ্বিপাক্ষিক সিরিজও খেলেনি। 

আকরাম এএফপিকে বলেছেন, ‘আনন্দ করুন, এটা কেবল একটা ক্রিকেট ম্যাচ। ক্রিকেট ছাড়া অন্য কিছু ভাবার দরকার নেই। এক দল জিতবে, আরেক দল হারবে। জিতলে মুহূর্তটা উপভোগ করুন, চাপ আসবেই, সেটাকেও উপভোগ করুন এবং শৃঙ্খলা দেখান।”

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কাল ২৫ হাজার দর্শকে ভরপুর গ্যালারি প্রত্যাশা করা হচ্ছে। নিজের ১৯ বছরের ক্যারিয়ারের কথা স্মরণ করে আকরাম বলেছেন কীভাবে এমন চাপ সামাল দিতেন তিনি, ‘ভারতের বিপক্ষে প্রতিটি ম্যাচ আমি উপভোগ করেছি। প্রতিপক্ষ খেলোয়াড়রাও তাই করেছে।’

১৯৯৯ সালে চরম হুমকির মধ্যেও পাকিস্তান দল নিয়ে ভারতে সফর করেছিলেন ওয়াসিম। আরও আগে ১৯৮৭ সালের সফরে দুই দেশ প্রায় যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। অভিজ্ঞ এই পেসার মনে করেন, নবীন পাকিস্তান দলের উচিত উত্তেজনা এড়িয়ে বড় চিত্রটা দেখা, ‘পাকিস্তানের সুযোগ আছে, তারা গত সপ্তাহেই আফগানিস্তান ও আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছে। শুধু ভারতের বিপক্ষে জেতার কথা ভাবলে চলবে না, লক্ষ্য রাখতে হবে এশিয়া কাপ জেতার দিকে। বড় দলের কাছে হারলেও ঘুরে দাঁড়িয়ে ভালো খেলতে হবে।’

ভারতের শক্তির কথা উল্লেখ করেও আশাবাদী আকরাম, ‘আমার মনে হয় না ভারত-আমিরাত ম্যাচের মতো লড়াই একপেশে হবে। এখানে যেকোনও কিছু হতে পারে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি