এশিয়া কাপ

করমর্দন বিতর্ক ছাপিয়ে নজর এবার ভারত-পাকিস্তান দ্বৈরথে

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮

১৯৮৬ সালের এশিয়া কাপের কথা মনে আছে? সেবার ভারত খেলেনি, কারণ তারা শ্রীলঙ্কায় যেতে চায়নি। কিংবা ১৯৯০-৯১ এশিয়া কাপ? যেখানে পাকিস্তান খেলেনি। কারণ, তখন তারা ভারতের সঙ্গে কোনও কিছুই করতে চাচ্ছিলো না। 

এবারও তেমন হওয়ার আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত দেখা গেলো ভিন্ন চিত্র। একই সপ্তাহে দ্বিতীয়বার মুখোমুখি ভারত-পাকিস্তান, আর চাইলে এক সপ্তাহ পর আবারও দেখা হতে পারে। কিন্তু আমরা সবাই জানি দৃশ্যপটগুলো মোটেও স্বাভাবিক ছিল না। এক দল হাত মেলাতে (করমর্দন) নারাজ, আরেক দলের ম্যাচ রেফারিকেই ভালো লাগে না।

সবকিছু পাশে রাখলে, রবিবার সুপার ফোরের এই লড়াই ক্রিকেটীয় দিক থেকেও হতে পারে জমজমাট। ওমানের বিপক্ষে ম্যাচ শেষ করার ৪৮ ঘণ্টার মধ্যেই আবার মাঠে নামছে ভারত। আর পাকিস্তান যদি সেই ম্যাচ দেখে থাকে, তবে কিছু আশাব্যঞ্জক দিক খুঁজে পেতে পারে। ম্যাচটা মাঠে গড়াবে আজ রাত সাড়ে ৮টায়। দেখাবে টি স্পোর্টস। 

ওমানের শাহ ফয়সাল বল হাতে শুরুতেই শুবমান গিলকে বোল্ড করেছিলেন, বারবার বিভ্রান্ত করেন সঞ্জু স্যামসনকেও। পাকিস্তানের স্কোয়াডেও আছেন বাঁহাতি সুইং বোলার। যার নামে আছে ‘শাহ’ (শাহীন শাহ)।

পিচে গতি না থাকায় ভারতের ব্যাটাররা স্বাচ্ছন্দ্য খুঁজে পাননি। পাশাপাশি, ভারত বল হাতে তুলতে পেরেছিল মাত্র চার উইকেট। এমনকি ভারত ৮ উইকেট হারানোর পরও সূর্যকুমার যাদব ব্যাট হাতে নামেননি। তারপরও জয় এসেছে। বুমরা-চক্রবর্তীকেও বিশ্রাম দিয়েছিল ভারত, আর বোলিংয়ে ভরসা রাখতে হয়েছিল ষষ্ঠ-সপ্তম-অষ্টম বোলারের ওপর। সব মিলিয়ে ছিল পরীক্ষামূলক ম্যাচ।

এসব মাথায় রেখেই পাকিস্তান জানে, ভারতই ফেভারিট। তবে সুপার ফোরে খাতার হিসাব নতুন করে শুরু হয়েছে। আর আরব আমিরাতের মতো উইকেটে যেখানে রান কম ওঠে, সেখানেই হয়তো কিছুটা কমে আসতে পারে দুই দলের শক্তির পার্থক্যও। বরং ভারতের বিপক্ষে ব্যাটিং নেওয়াই গত ম্যাচে পাকিস্তানের ভুল হয়ে গিয়েছিল। যে কন্ডিশন রান তাড়াতেই বেশি সহায়ক হয়ে ওঠে।  

তবু সব মিলিয়ে ভারত-পাকিস্তান দ্বৈরথ এমন এক ম্যাচ হয়ে উঠতে পারে যেটি মনে থাকবে ক্রিকেটীয় কারণে, মাঠের বাইরের বিতর্কের জন্য নয়। সেই বিতর্ক এড়িয়ে মনোযোগ ধরে রাখতে ভিন্ন মন্ত্র অনুসরণ করতে বলছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক বলেছেন, ‘রুমের দরজা, মুঠোফোন বন্ধ করে ঘুমাও।’

এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা জমজমাট হলেই হয়! 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ