বিশ্বকাপ খেলে ক্রিকেট থেকে দূরে থাকবেন বাংলাদেশ অধিনায়ক!

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮

ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপ খেলতে মঙ্গলবার দেশ ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার আগে আজ সোমবার মিরপুর শেরে বাংলায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখানে টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত কথা বলার পাশাপাশি ওয়ার্কলোড নিয়ে কথা বলেছেন তিনি। বাড়তি চাপ থেকে দূরে থাকতে ওয়ানডে বিশ্বকাপ খেলে এসে বিশ্রামে যাওয়ার কথা বলেছেন অধিনায়ক। তবে সেটা আন্তর্জাতিক ক্রিকেটে নয়, এমনটা করবেন ঘরোয়া ক্রিকেট থেকে!  

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমি প্রায় গত ৬ মাস ধরে টানা ক্রিকেট খেলছি। তাই আমার কাছে মনে হচ্ছে, এখন ক্রিকেটারদের উচিত বুঝে বুঝে খেলা, ওয়ার্কলোড ঠিক রেখে খেলা। কতটুকু খেললে আমি পরবর্তীতে আন্তর্জাতিক সিরিজে এভেইলেবল থাকতে পারবো বা ভালো পারফরম্যান্স দিতে পারবো।’

এরপরই বলেছেন, ‘এজন্যই সিদ্ধান্তটা নেওয়া। কারণ আমাদের প্রধান দায়িত্ব তো জাতীয় দলের জন্য খেলা। ওই জায়গার জন্য যদি নিজেকে ফিট রাখতে না পারি, তাহলে সেটা দলের জন্য অনেক ক্ষতিকর হবে।’

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী বুধবার শ্রীলঙ্কা ‘এ’ দল ও শনিবার শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে হবে ম্যাচ দুটি।

কলম্বোতে আগামী ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ২৬ অক্টোবর, ভারতের বিপক্ষে। এরপর জাতীয় ক্রিকেট লিগ থাকলেও দেশে ফিরে মেয়েদের লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন নিগার, ‘আমার ব্রেকটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে নয়। আমি শুধু নারীদের এনসিএল খেলবো না। নিজেকে ফিট রাখতেই এই চিন্তা। আমার জায়গায় অন্য কেউ খেলুক, এটাই চাই। আমি বিশ্বকাপ থেকে ফিরে কয়েকদিন ক্রিকেট থেকে দূরে থাকবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
সাইবার সক্ষমতা-দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে গতি আনার তাগিদ
সাইবার সক্ষমতা-দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে গতি আনার তাগিদ
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন