৬ বছর পর বেঙ্গলের সভাপতি হিসেবে ফিরলেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১

৬ বছর পর আবারও পশ্চিমবঙ্গের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতির দায়িত্বে ফিরলেন সৌরভ গাঙ্গুলী। গতকাল কলকাতায় অনুষ্ঠিত সংস্থার ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবির সভাপতি ছিলেন সৌরভ। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় সরে দাঁড়ান তিনি। বড় ভাই স্নেহাশীষ গাঙ্গুলীর ছয় বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় ফের সভাপতির চেয়ারে বসলেন তিনি। 

এবার দায়িত্ব নিয়ে নজর দিচ্ছেন ইডেন গার্ডেন্সে টেস্ট ক্রিকেট ফেরানোর দিকে। আগামী ১৪ নভেম্বর বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের লাল বলের ম্যাচ আয়োজিত হবে এই ভেন্যুতে। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক দিন-রাতের টেস্টের পর ইডেনে এটিই প্রথম টেস্ট। বিসিসিআই সভাপতি থাকাকালীন সেই ম্যাচ আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন সৌরভ।

গাঙ্গুলী বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা দারুণ হবে। ওরা বিশ্বচ্যাম্পিয়ন। মাঠ, দর্শক, পিচ সবকিছুই আছে। শুধু ভালোভাবে আয়োজন করতে হবে।’

৫৩ বছর বয়সী গাঙ্গুলীর আরেকটি বড় পরিকল্পনা আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে। ইডেনে সেমিফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনে আশাবাদী তিনি, ‘বোর্ডের সঙ্গে কথা বলবো। ওরাও নতুন সদস্য। আমি নিশ্চিত, ইডেন বড় ম্যাচ আয়োজন করবে।’

দীর্ঘমেয়াদে আরও বড় স্বপ্ন দেখছেন সৌরভ। ইডেন গার্ডেন্সকে ফের এক লাখ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ভেন্যুতে রূপান্তর করতে চান তিনি। বর্তমানে সংস্কারের পর সেখানে জায়গা আছে ৬৮ হাজার দর্শকের। পরিকল্পনা সফল হলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পর ইডেনই হবে ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম। 

সিএবি তাদের ‘ভিশন ২০২০’ কর্মসূচি সম্প্রসারণ করে ২০৩৬ পর্যন্ত চালানোর ঘোষণা দিয়েছে। আর সেটা করা হয়েছে ভারতের অলিম্পিক লক্ষ্যের সঙ্গে তাল মিলিয়ে। 

/এফআইআর/
সম্পর্কিত
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
সর্বশেষ খবর
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান