বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ফারুক!

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। একই সঙ্গে মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের সময়সীমাও ঠিক করে দেওয়া হয়েছে। কাউন্সিলরশিপের জন্য সোমবারই নাম জমা দেওয়ার সময় ছিল (২২ সেপ্টেম্বর)।

সাবেক জাতীয় ক্রিকেটার ও ফারুক আহমেদের ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। রেঞ্জার্স ক্রিকেট একাডেমির হয়ে  কাউন্সিলরশিপ পেয়েছেন সাবেক বোর্ড প্রধান। সূত্র বলছে, নির্বাচনের জন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি।  আবার নির্বাচনের সবশেষ অবস্থাও বিবেচনায় রাখছেন ফারুক আহমেদ। 

নির্বাচনের সূচি অনুযায়ী, ভোটার তালিকার চূড়ান্ত খসড়া প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বিতরণ হবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর। প্রার্থীদের মনোনয়ন জমা দিতে হবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে প্রকাশিত হবে প্রাথমিক তালিকা। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১ অক্টোবর। সেদিনই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। 

৬ অক্টোবর সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এর দেড় ঘণ্টা পর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ভোট। রাত ৯টার মধ্যে প্রকাশ করা হবে সেসব ফলাফলও। 

এবারের নির্বাচনে মূল লড়াই হতে যাচ্ছে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের মধ্যে। দুজনই ইতোমধ্যেই প্রার্থিতা নিশ্চিত করেছেন। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান