কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড আর নেই

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৩

সাবেক টেস্ট আম্পায়ার হ্যারল্ড ‘ডিকি’ বার্ড আর নেই। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্রিকেট বিশ্বের অন্যতম পরিচিত এই মুখ। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব।

১৯৭৩ থেকে ১৯৯৬ সালের মধ্যে মোট ৬৬টি টেস্ট এবং ৬৯টি ওয়ানডে পরিচালনা করেছেন বার্ড। এর মধ্যে রয়েছে তিনটি ওয়ানডে বিশ্বকাপ ফাইনালও।

ইয়র্কশায়ার বিবৃতিতে জানিয়েছে, ‘ডিকি বার্ড ক্রিকেটের সবচেয়ে প্রিয় মুখগুলোর একজন। ঘরে বসেই শান্তিপূর্ণভাবে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে তিনি এক উজ্জ্বল ক্যারিয়ার উপহার দিয়েছেন, ক্রিকেট ইতিহাসে নিজেকে সবচেয়ে জনপ্রিয় ও বিখ্যাত কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।’

ক্লাব আরও জানায়, ‘তিনি শুধু দুর্দান্ত আম্পায়ার ছিলেন না, বরং তার অদ্ভুত স্বভাব, রসিকতা আর আন্তরিকতার জন্যও পরিচিত ছিলেন। তিনি রেখে গেলেন ক্রীড়াসুলভ মনোভাব, বিনয় আর আনন্দের উত্তরাধিকার—যা প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে থাকবে।’

খেলোয়াড়ি জীবনে ইয়র্কশায়ার ও লেস্টারশায়ারের হয়ে ব্যাট হাতে খুব একটা সাফল্য পাননি বার্ড। তবে সাদা টুপিতে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবেই বিশ্বজোড়া পরিচিত হয়ে ওঠেন। শেষ টেস্টে মাঠ ছাড়ার সময় লর্ডসে ইংল্যান্ড ও ভারতের ক্রিকেটাররা তাকে গার্ড অব অনার দিয়েছিল।

তার আত্মজীবনী বিক্রি হয়েছিল ১০ লাখেরও বেশি কপি। ২০১৪ সালে তাকে ইয়র্কশায়ারের সভাপতি করা হয়।

ইয়র্কশায়ারের চেয়ারম্যান কলিন গ্রেভস টকস্পোর্টকে বলেন, ‘আজ দুঃখের দিন। তিনি দারুণ মানুষ ছিলেন, ইয়র্কশায়ারের অংশ হতে ভালোবাসতেন। হেডিংলিতে তাকে আমরা ভীষণ মিস করবো।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম