যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭

বার বার ধারাবাহিকভাবে সদস্যপদসংক্রান্ত দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে অবিলম্বে।

আইসিসি বোর্ড সভায় নেওয়া এ সিদ্ধান্তের আগে এক বছরের পর্যালোচনা ও অংশীজনদের সঙ্গে আলোচনায় বসেছিল সংস্থাটি। কার্যকর প্রশাসনিক কাঠামো গঠন করতে ব্যর্থ হওয়া, যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি (ইউএসওপিসি)-র স্বীকৃতি না পাওয়া এবং বারবার এমন পদক্ষেপ নেওয়া যাতে ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এসব কারণেই এই ব্যবস্থা নিয়েছে আইসিসি।

তবে সদস্যপদ স্থগিত হলেও যুক্তরাষ্ট্রের জাতীয় দলগুলো আইসিসির সব টুর্নামেন্টে অংশ নিতে পারবে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতির ক্ষেত্রেও বাধা থাকছে না। এ সময়ে জাতীয় দলগুলোর হাই-পারফরম্যান্স কর্মসূচি ও খেলোয়াড়দের উন্নয়ন তদারকি করবে আইসিসি ও তাদের নিযুক্ত প্রতিনিধিরা।

পাশাপাশি একটি নরমালাইজেশন কমিটি গঠন করা হবে, যারা যুক্তরাষ্ট্র ক্রিকেটের জন্য প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা তৈরি করবে। এর মধ্যে থাকবে শাসন কাঠামো, কার্যক্রম এবং সংগঠনের সংস্কার। পুরো পরিবর্তন প্রক্রিয়া পর্যবেক্ষণ ও সহায়তার দায়িত্বও তাদের ওপরই থাকবে।

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি