বিসিবির নির্বাচনে লড়তে নির্বাচকের পদ ছাড়লেন রাজ্জাক 

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪

বিসিবির নির্বাচনি লড়াইয়ে নামতে বোর্ডের নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। শনিবার ক্রিকবাজকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

রাজ্জাক বলেছেন, ‘বিসিবি নির্বাচনে অংশ নিতে আমি নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছি। খেলোয়াড় হিসেবে, নির্বাচক হিসেবে দেশকে সেবা দিয়েছি। এখন নতুন চ্যালেঞ্জ নিতে চাই। যদি নির্বাচিত হই, বোর্ড পরিচালক হয়ে সেই সুযোগ আসবে।’

২০২১ সালের জানুয়ারিতে নির্বাচক পদে নিয়োগ পাওয়া রাজ্জাক শনিবার পরিচালকদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন। খুলনা বিভাগ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিসিবি কার্যালয়ে প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। আগামীকাল (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে প্রার্থীদের ফরম জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন। তাতে ১২ জন ক্লাব থেকে, ১০ জন বিভাগ ও জেলা থেকে এবং ২ জন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হবেন। বাকি ১ জন আসবেন ক্যাটাগরি–৩ (অন্যান্য সংগঠন প্রতিনিধি) থেকে। পরবর্তীতে এই পরিচালকরাই বিসিবি সভাপতি নির্বাচন করবেন।

২৬ সেপ্টেম্বর বিসিবির নির্বাচন কমিশন ১৯১ জন কাউন্সিলরের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। খসড়া তালিকা থেকে বাদ পড়া ঢাকার ১৫টি ক্লাবকেও ভোটাধিকার দেওয়া হয়েছে, কারণ দুর্নীতির মামলায় তারা এখনো দোষী সাব্যস্ত হয়নি।

এছাড়া সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁ জেলার কাউন্সিলরশিপও অনুমোদন পেয়েছে। তবে নরসিংদীর পদ শূন্য রাখা হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী