বুলবুল-তামিমসহ মনোনয়নপত্র নিলেন ৬০ প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)  ৬ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে পরিচালক পদে ৩ ক্যাটাগরিতে মোট ৬০টি মনোনয়ন পত্র নেওয়া হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি-২ থেকে সর্বোচ্চ ৩২টি ফর্ম কিনেছেন  প্রার্থীরা। আর ক্যাটাগরি-১ থেকে ২৫টি ও ক্যাটাগরি-৩ থেকে মোট ৩টি নেওয়া হয়েছে। 

ক্যাটাগরি-১ থেকে ঢাকা বিভাগের জন্য ৩টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৫টি, রাজশাহী থেকে ৪টি, সিলেট থেকে ৩টি, রংপুর থেকে ৬টি ও বরিশাল বিভাগ থেকে ১টি ফর্ম নিয়েছেন প্রার্থীরা। প্রতিটি মনোনয়ন পত্রের দাম ১০ হাজার টাকা করে। 

এদিন সকাল থেকেই মুখর ছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের প্রাঙ্গন। কেউ সরাসরি এসে মনোনয়ন পত্র কিনেছেন, কেউবা প্রতিনিধি পাঠিয়ে। 

মনোনয়ন সংগ্রহ করেছেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঢাকা বিভাগ থেকে কিনেছেন নাজমুল আবেদীন ফাহিম ও রেদোয়ান ফুয়াদ। 

ক্লাব ক্যাটাগরি দুইয়ে পরিচালক পদের জন্য মনোনয়ন কিনেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সাবেক সভাপতি ফারুক আহমেদও কিনেছেন। মনোনয়ন কিনেছেন সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠু। মনোনয়ন কেনার তালিকায় আছে সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলটের নাম। ক্যাটাগরি- ১ থেকে তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। 

ক্যাটাগরি তিনে মনোনয়ন পত্র নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এছাড়া খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন পত্র  তুলেছেন সাবেক ক্রিকেটার জুলফিকার আলী খান। 

খুলনা বিভাগ থেকে কাউন্সিলর হয়েছেন আব্দুর রাজ্জাক। তিনি বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে মনোনয়ন পত্র নিয়েছেন। 

তফসিল অনুযায়ী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন পত্র  জমা দিতে হবে। ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ওই দিন বেলা ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী