বদলে যাননি মুস্তাফিজ

মোহাম্মদ আসাদুজ্জামান, সাতক্ষীরা
৩০ মার্চ ২০১৬, ১৬:২৩আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৬:২৭

ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচগুলোতে দেশের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। শেষ তিন ম্যাচে দলের হয়ে মাঠে নামেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নিয়ে রীতিমতো আবারও তাক লাগিয়ে দিয়েছেন ক্রিকেট বিশ্বকে। ৩ ম্যাচে নিজের ঝুলিতে নেন ৯ উইকেট। শেষ ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট শিকারি ক্লাবের গর্বিত সদস্য হয়েছেন মুস্তাফিজ। গ্রামের বাড়িতে আড্ডা দিচ্ছেন  মুস্তাফিজ

বিশ্বকাপ মিশন শেষ করে মাত্র কয়েকদিনের ছুটিতে এসেছেন গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে। গ্রামের মেঠো পথে নিজের মটরসাইকেল বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন গায়ে হাওয়া লাগিয়ে। ছোট শিশুদের কোলে তুলে আদর করছেন। বলা যায়, তারকাখ্যাতি পেয়েও একদমই বদলে যাননি মুস্তাফিজ। গ্রামবাসীদের কাছে তিনি সেই আগের মুস্তাফিজ হয়েই আছেন।

গত মঙ্গলবার সকালে তার বাড়িতে গিয়ে দেখে গেছে, উঠানে বন্ধু, ভাই, প্রতিবেশীদের নিয়ে খোশ গল্পে মত্ত। বিশ্বকাপ মিশনের নানা অভিজ্ঞতার কথা শেয়ার করছেন তিনি। ছোট ছেলে বাড়িতে এসেছেন এজন্য মা তার প্রিয় খাবার রান্না করে খাওয়াচ্ছেন। গ্রামের বাড়িতে আড্ডা দিচ্ছেন  মুস্তাফিজ

আগাগোড়াই গণমাধ্যমকর্মীদের সামনে একটু লাজুক মুস্তাফিজ। তার ওপর কথা বলা নিষেধ আছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। তারপরও আলাপচারিতায় বিভিন্ন কথা উঠে এলো। কিউইদের বিপক্ষে পাঁচ উইকেট পাওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, 'পাঁচ উইকেট পাওয়া সব সময় ভালো লাগার বিষয়। তবে দল জিতলে বেশি খুশি হতাম।'

কিছুদিন পর কাউন্টি ক্রিকেট খেলতে যাবেন মুস্তাফিজ। খেলবেন সাসেক্সের হয়ে। ইংল্যান্ডের পিচ, মাঠ, আবহাওয়া পেস বোলারদের সহায়ক। এমন পরিস্থিতি বিশেষ কোনও পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এসব বিষয়ে যোগাযোগ রাখি না, ফোন দিলেই চলে যাব। মাঠে নামার আগে কোনও পরিকল্পনা থাকে না। মাঠে নামার পর নতুন নতুন পরিকল্পনা মাথায় আসে।' একইসঙ্গে জানালেন ইনজুরি কাটিয়ে তিনি আরও উজ্জিবীত। আইপিএল ও সাসেক্সে দেখাতে চান নতুন চমক। গ্রামের বাড়িতে আড্ডা দিচ্ছেন  মুস্তাফিজ

মাত্র কয়েকদিনের ছুটিতে বাড়িতে এসেছেন। এই সময়টা ক্রিকেট থেকে দূরেই থাকছেন এই কাটার মাস্টার। তিনি বলেন, 'শর্ট শিডিউল এসেছি। এ জন্য এই ক’দিন পরিবারের সঙ্গে পুরো সময়টা কাটাতে চাই।'

সুনিবিড়-সবুজ-শ্যামল গ্রামের শান্তির ছায়া এবং সুবাতাসের মায়া কাটিয়ে ঢাকায় ফিরবেন ৩ এপ্রিল। তারপর হয়তো রওনা হবেন ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ আইপিএলের উদ্দেশ্যে। বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন গ্রামে

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম