ফাইনালের জন্যই সেরাটা রেখে দিয়েছে পাকিস্তান: সালমান আলী

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫

এশিয়া কাপ ফাইনালে আজ রবিবার ভারতের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। তিনি বিশ্বাস করেন, পাকিস্তান দল সেরা পারফরম্যান্সটা তারা ধরে রেখেছে ফাইনালের জন্য। দুবাইয়ে আগের দুই সাক্ষাতে বড় ব্যবধানে হারের পরও ফাইনালে ঘুরে দাঁড়ানোর আশায় সালমান।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘পাকিস্তান-ভারত ম্যাচ মানেই বাড়তি চাপ। যদি বলি চাপ নেই, সেটা ভুল হবে। দুই দলই সমান চাপ নিয়ে খেলবে। আমরা তাদের চেয়ে বেশি ভুল করেছি বলেই জিততে পারিনি। যদি কম ভুল করি, আমরা জিতবো। ইনশাআল্লাহ, কাল আমাদের জয় দেখতে পাবেন।’

এরপরেই নিজেদের সেরাটা দেওয়ার কথা বলেন তিনি, ‘আমাদের চেষ্টা থাকবে নিজেদের সেরা ক্রিকেটটা খেলা। আমরা ভালো করেই জানি, যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি এবং ৪০ ওভারে নিজেদের পরিকল্পনা বায়স্তবায়ন করতে পারি, তাহলে যে কোনও দলকেই আমরা হারাতে পারবো। আমরা সেই চেষ্টাই করবো।’

সাম্প্রতিক টুর্নামেন্টে মাঠের বাইরের নানা ঘটনায় যেমন শাহেবজাদা ফারহানের বন্দুক উদযাপন, হারিস রউফের সীমানার পাশে ইঙ্গিত কিংবা সূর্যকুমার যাদবের রাজনৈতিক মন্তব্য ঘিরে বিতর্ক হয়েছে। তবে খেলোয়াড়দের নিজস্ব অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা দেওয়া উচিত বলেই মনে করেন পাকিস্তান অধিনায়ক। তার মতে, আক্রমণাত্মক মানসিকতা ফাস্ট বোলারদের কার্যকারিতা বাড়ায়।

এছাড়া, ম্যাচ শেষে দুই দলের করমর্দন না হওয়ার বিষয়েও হতাশা প্রকাশ করেছেন সালমান। তিনি বলেন, ‘আমি কখনও দেখিনি ম্যাচ শেষে করমর্দন হয়নি। সম্পর্ক যত খারাপই থাকুক, ভারত-পাকিস্তান খেলায় করমর্দন সবসময় হয়েছে। তাই এটা ক্রিকেটের জন্য ভালো নয়।’

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাইরের চাপ কীভাবে সামলাতে হবে—এ প্রশ্নে সালমান বলেছেন, ‘আমরা শুধু মাঠে নিয়ন্ত্রণযোগ্য বিষয়গুলো নিয়েই ভাবি। বাইরের আলোচনা আমাদের মাথায় নেই। আমাদের লক্ষ্য এশিয়া কাপ জয়, আর সেটার জন্যই আমরা মাঠে নামবো।’

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি