বিসিসিআইয়ের নতুন সভাপতি মিঠুন মানহাস

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২

সব কিছু ঠিক হয়েই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। দিল্লির সাবেক অধিনায়ক মিঠুন মানহাস-ই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। বোর্ডের ৯৪তম বার্ষিক সাধারণ সভায় তিনি সভাপতি নির্বাচিত হন। বোর্ডে মিঠুন ৩৭তম নির্বাচিত সভাপতি। 

মানহাস ছিলেন সভাপতি পদে একমাত্র প্রার্থী। আগস্টে সাবেক অলরাউন্ডার রজার বিনির পদত্যাগের পর থেকে পদটি শূন্য ছিল। এর পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা। তিনি আগের পদেই বহাল থাকছেন, আর দেবজিত সাইকিয়া থাকছেন বোর্ডের সচিব হিসেবে।

নতুন কোষাধ্যক্ষ হয়েছেন কর্নাটকের সাবেক ক্রিকেটার রঘুরাম ভাট। ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্বে ছিলেন তিনি। প্রভতেজ সিং ভাটিয়া যিনি এতদিন কোষাধ্যক্ষ ছিলেন, তিনি হয়েছেন যুগ্ম-সচিব।

জাতীয় নির্বাচক কমিটিতেও এসেছে পরিবর্তন। অজিত আগারকারের নেতৃত্বাধীন পুরুষদের সিনিয়র নির্বাচক কমিটিতে নতুন করে যুক্ত হয়েছেন প্রজ্ঞান ওঝা ও আরপি সিং। তারা এস শরৎ ও সুব্রত ব্যানার্জির পরিবর্তে এসেছেন। শরৎ এখন জুনিয়র নির্বাচক কমিটির প্রধান হিসেবে কাজ করবেন।

এছাড়া বিসিসিআইয়ের এপেক্স কাউন্সিলে যুক্ত হয়েছেন সৌরাষ্ট্রের সাবেক অধিনায়ক জয়দেব শাহ। তিনি মিজোরামের খায়রুল জামাল মজুমদারের পরিবর্তে এসেছেন। মজুমদার এখন আইপিএল গভর্নিং কাউন্সিলে আছেন।  যেখানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অরুণ ধুমাল।

/এফআইআর/
সম্পর্কিত
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
সর্বশেষ খবর
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান