আইপিএল ও সাসেক্সে নতুন চমক দেখাবেন মুস্তাফিজ

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ১৭:১৮আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৮:০২

আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত ব্যস্ততা নেই বাংলাদেশের। তবে বিসিবি অনুমতি দিলে কয়েকদিন পর আইপিএলে খেলতে যাবেন মুস্তাফিজুর রহমান। এরপর কাউন্টি ক্রিকেটও খেলবেন তিনি। কাউন্টিতে সাসেক্সের হয়ে মাঠ মাতাবেন তিনি।

এই মুহূর্তে ছুটি কাটাতে গ্রামের বাড়িতে আছেন মুস্তাফিজ। নিজ বাড়িতে এক আলাপচারিতায় জানালেন আইপিএল ও সাসেক্সে নতুন চমক নিয়ে হাজির হতে চান তিনি। গ্রামের বাড়িতে মোটরবাইক নিয়ে ঘুরছেন মুস্তাফিজ
ইংল্যান্ডের পিচ, মাঠ ও আবহাওয়া পেস বোলারদের সহায়ক। এমন পরিস্থিতি বিশেষ কোনও পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে এই কাটার বিশেষজ্ঞ বলেন, 'এসব বিষয়ে যোগাযোগ রাখি না, ফোন দিলেই চলে যাব। মাঠে নামার আগে কোনও পরিকল্পনা থাকে না। মাঠে নামার পর নতুন নতুন পরিকল্পনা মাথায় আসে।' একইসঙ্গে জানালেন ইনজুরি কাটিয়ে তিনি আরও উজ্জিবীত। আইপিএল ও সাসেক্সে দেখাতে চান নতুন চমক।

মাত্র কয়েকদিনের ছুটিতে বাড়িতে এসেছেন। এই সময়টা ক্রিকেট থেকে দূরেই থাকছেন এই কাটার মাস্টার। তিনি বলেন, 'শর্ট শিডিউল এসেছি। আপাতত এই কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই।
মুস্তাফিজ জানান, আগামী ৩ এপ্রিল ঢাকায় ফিরবেন। তারপর হয়তো রওনা হবেন ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ আইপিএলের উদ্দে‌‌‌শে।' আইপিএল ও সাসেক্সে নতুন চমক দেখাবেন মুস্তাফিজ

/এমআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ