কোহলি বনাম গেইল!

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০১৬, ১৭:৩৭আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৭:৫৭

কোহলি বনাম গেইল! টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। বলার অপেক্ষা রাখে না এই ম্যাচের বাড়তি আকর্ষণ বিরাট কোহলি বনাম ক্রিস গেইলের যুদ্ধ। ২২ গজে তাণ্ডব তোলার লড়াইয়ে যিনি এগিয়ে যাবেন তার দলই ইডেনের ফাইনালে খেলবে এটা সহজে অনুমিত।

খেলাটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে। এখানকার পিচ কিছুটা ফ্ল্যাট। প্রচুর রান ওঠে। বিশেষ করে ওয়ার্ল্ড কাপের ম্যাচে দেখা গিয়েছে বল সামান্য টার্ন করলেও প্রচুর রান উঠেছে। এখানেই ইংল্যান্ডের বিরুদ্ধে গেইল ৪৮ বলে সেঞ্চুরি করেছিলেন। তাই গেইলকে যদি শুরুতেই প্যাভিলিয়নের পথ না দেখানো যায় তাহলে ভারতের কপালে দুঃখ আছে। শুধু গেইল নন ওয়েস্ট ইন্ডিজের আরও কয়েকজন ব্যাটসম্যান আছেন যারা ম্যাচ বদলে দিতে পারে। তারা হলেন স্যামুয়েল, স্যামি ও সিমন্স।

ভারতের সমস্যাটা হল, কোহলি বাদে বাকিরা কিন্তু সেইভাবে নিজেদের মেলে ধরতে ব্যর্থ। ওপেনিং জুটি এবারের বিশ্বকাপে মোটেই সুবিধা করতে পারছে না। মিডল অর্ডারেও যুবরাজ, রায়নারাও তেমন রান করতে পারছেন না। ফলে কোহলি-নির্ভরতা ভারতকে আরও বেশি চিন্তায় ফেলে দিচ্ছে। তবে খেলাটা যেহেতু নিজেদের মাটিতে তার ওপর ভারত ম্যাচ জেতার 'মোমেন্টাম' পেয়ে গিয়েছে সে কারণে সব মিলিয়ে ভারতকেই ফেভারিট মানছেন অনেকে।

যদিও গেইল হুমকি দিয়েছেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেঞ্চুরি পাওয়াটা বেশ ভালো। তবে বৃহস্পতিবার একটা বড় রান চাই। দেশকে ফাইনালে তুলতে হবে। ইন্ডিয়া ফেভারিট। কিন্তু ওয়েস্ট ইন্ডিজও অঘটন ঘটানোর জন্য তৈরি হচ্ছে। আমি বাদেও টিমে কম ম্যাচ উইনার নেই।’

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক