এশিয়া কাপ ব্যর্থতায় ভক্তদের কাছে ক্ষমা চাইলেন লিটন

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৪

এশিয়া কাপে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ পর্ব পার হয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ফাইনালের পথে এগোতে পারেনি লিটন দাসের দল। সুপার ফোরে লিটনের দল কেবল শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল। ভারত ও পাকিস্তানের কাছে পরাজয়ে শেষ হয়ে যায় তাদের এশিয়া কাপ মিশন। লিটন নিজে অবশ্য শেষ দুই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার একদিন পর বাংলাদেশ অধিনায়ক প্রত্যাশা পূরণ না হওয়ায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। লিখেছেন, ‘আমরা দল হিসেবে এশিয়া কাপে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনাল ও শিরোপা জয়, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। দল হিসেবে আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সব অনুরাগী সমর্থকের কাছে ক্ষমাপ্রার্থী।’

নিজের চোট-সংক্রান্ত হতাশার কথাও শেয়ার করেছেন লিটন, ‘ব্যক্তিগতভাবে শেষ দুই ম্যাচে ইনজুরির কারণে খেলতে না পারাটা ভীষণ কষ্ট দিয়েছে। একই কারণে সামনে আফগানিস্তান সিরিজেও থাকতে পারবো না। সর্বোচ্চ চেষ্টা করেও সেরে উঠতে পারিনি—এটা আমাকে দীর্ঘদিন কষ্ট দেবে।’

শেষ দিকে লিটন ভক্তদের ধন্যবাদ জানিয়ে আরও লিখেছেন, ‘টুর্নামেন্টজুড়ে আপনাদের অকুণ্ঠ সমর্থনের জন্য প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আমরা সত্যিই সৌভাগ্যবান, বিশ্বের সেরা সমর্থকরা আমাদের পাশে আছেন। আশা করি খুব শিগগিরই আমরা আপনাদের সেই প্রাপ্যটা ফিরিয়ে দিতে পারবো।’

/এফআইআর/
সম্পর্কিত
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে কী বলেছেন শান্ত-লিটন?
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার
সর্বশেষ খবর
রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির
রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে তুরস্ক
চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে তুরস্ক
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার