আইএলটি-টোয়েন্টিতে দল পেয়েছেন সাকিব-তাসকিন

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০২৫, ০১:৩১আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০১:৩১

বুধবার অনুষ্ঠিত হয়ে গেলো বহুল প্রতীক্ষিত ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি তথা আইএলটি-টোয়েন্টির নিলাম। এতে বাংলাদেশি কয়েকজন ক্রিকেটারও ছিলেন তালিকাভুক্ত। প্রথম দফায় না পেলেও দ্বিতীয় ডাকেই দল পেয়েছেন সাকিব আল হাসান। তাকে দলে নিয়েছে এমআই এমিরেটস। সাকিবকে ৪০ হাজার মার্কিন ডলারে দলভুক্ত করেছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। তাতে এই টুর্নামেন্টে অভিষেক হতে যাচ্ছে বামহাতি অলরাউন্ডারের। 

সাকিব নিজেও সেই অভিষেকের কথা নিজের অফিশিয়াল ফেসবুকে লিখেছেন, ‘আমি আইএলটি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে অভিষেক করতে যাচ্ছি! এই পরিবারের অংশ হতে পারা আমার জন্য গর্বের।’

এছাড়া বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে দলে টেনেছে শারজা ওয়ারিয়র্স। তাকে অবশ্য সাকিবের চেয়ে দ্বিগুণ ৮০ হাজার মার্কিন ডলারে কিনেছে তারা। তাসকিনেরও এই বিদেশি লিগে অভিষেক হবে। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন।

অন্যদিকে, মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। আইপিএলের দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন বাঁহাতি এই পেসার। ইংলিশ পেসার লুক উডের জায়গায় তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটি আগেই তার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছিল।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে অভিজ্ঞ ভারতীয় উইকেটকিপার-ব্যাটার দিনেশ কার্তিককেও দলে নিয়েছে শারজা ওয়ারিয়র্স। তবে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলারে তালিকাভুক্ত অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে কোনও দলই নেয়নি। যা বিস্ময়ের জন্ম দিয়েছে। 

/এফআইআর/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত