পাকিস্তানকে সহজে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের 

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০২৫, ২১:২০আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ২২:১৩

নারীদের ওয়ানডে বিশ্বকাপে শুরুতেই সহজ জয় পেয়েছে বাংলাদেশ। কলম্বোতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে মিশন শুরু করেছে নিগার সুলতানারা। ১৩০ রানের লক্ষ্য তারা ৩ উইকেট হারিয়ে ১১৩ বল হাতে রেখে তাড়া করেছে। নারীদের ওয়ানডে বিশ্বকাপে এটি টাইগ্রেসদের দ্বিতীয় জয়। ২০২২ সালেও প্রথম জয়টি এসেছিল এই পাকিস্তানের বিপক্ষে।   

৭ রানে ফারজানা হক (২) ফিরলে শুরুর ধাক্কা সামাল দেন অভিষিক্ত রুবাইয়া হায়দার। অভিষেকেই ফিফটি তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছান তিনি। শেষ পর্যন্ত ৭৭ বলে ৫৪ রানে অপরাজিত থেকেছেন। তার ইনিংসে ছিল ৮টি চারের মার। 

রুবাইয়া দ্বিতীয় উইকেটে শারমিনকে নিয়ে ২৮ রান যোগ করেন। তারপর অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে যোগ করেন আরও ৬২ রান। নিগার ২৩ রানে ফিরলে সোবহানা মোস্তারির সঙ্গে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটিতে পরে নিশ্চিত করেন অসাধারণ একটি জয়। সোবহানা মোস্তারি ১৯ বলে ২৪ রানের ঝোড়ো ব্যাটিং করেন। তার ইনিংসে ছিল ৬টি চারের মার। 

শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই বিপর্যয়ে পড়ে। ইনিংসের প্রথম ওভারেই গতিময় বোলিংয়ে জোড়া আঘাত হানেন মারুফা আক্তার। তিনি ফিরিয়ে দেন ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে। সুইং বোলিংয়ে আলো কাড়েন তিনি। ৩১ রান দুটি নিয়ে পরে ম্যাচসেরাও হয়েছেন। এক ওভারে জোড়া শিকারে ম্যাচসেরা মারুফা।

এরপর খেলার নিয়ন্ত্রণ নেন স্পিনাররা। শর্ণা আক্তার মাত্র ৫ রানে ৩ উইকেট নিয়ে ঝলক দেখান। আর নাহিদা আক্তার নেন ১৯ রানে ২ উইকেট। ফলে পাকিস্তান সব উইকেট হারিয়ে ৩৮.৩ ওভারে থামে মাত্র ১২৯ রানে। 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি