২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে, খেলবে নামিবিয়াও

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০২৫, ২২:৪০আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ২২:৪০

হারারেতে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে জায়গা করে নিয়ে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নামিবিয়া ও জিম্বাবুয়ে।

সেমিফাইনালে নামিবিয়া ৬৩ রানে তানজানিয়াকে হারিয়েছে। ফলে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলবে তারা। অন্যদিকে, স্বাগতিক জিম্বাবুয়ে ৭ উইকেটে কেনিয়াকে হারিয়েছে। তাতে ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে।

টসে জিতে আগে ব্যাট করে কেনিয়া ৬ উইকেটে করে ১২২ রান। দলের হয়ে রাকেপ প্যাটেলের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৬৫ রানের ইনিংস। তার পর সহজেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট খেলেন ২৫ বলে ঝড়ো ৫১ রানের ইনিংস। ৫ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।

শনিবার ফাইনালে মুখোমুখি হবে নামিবিয়া ও জিম্বাবুয়ে। দুই দলই এখন আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

দিনের প্রথম ম্যাচে তানজানিয়ার বিপক্ষে ৪১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল নামিবিয়া। অধিনায়ক গেরহার্ড এরাসমাস (৪১ বলে ৫৫) ও জেজে স্মিট (৪৩ বলে অপরাজিত ৬১)-এর ৮৮ রানের জুটিতে ভর করে ৬ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে তারা। এরপর বল হাতে জ্বলে ওঠেন স্মিট। ১৬ রানে নেন ৩ উইকেট। তার সঙ্গে বেন শিকোঙ্গোও ২১ রানে নেন ৩টি উইকেট। তাদের বোলিংয়ে তানজানিয়া ৮ উইকেটে থামে ১১১ রানে। 

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। যা অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি