এনসিএলে টানা দ্বিতীয় শিরোপা রংপুরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৫, ২১:২৯আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ২২:১১

প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি এনসিএল টি-টোয়েন্টির ফাইনাল। তবে শিরোপাধারী রংপুর রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনাকে ৮ উইকেটে হারিয়ে সহজভাবেই টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে।

গত আসরের মতো এবার আর রান উৎসব দেখা যায়নি টুর্নামেন্টে। জাতীয় দলের ব্যস্ততায় অনেক তারকা ক্রিকেটার অনুপস্থিত থাকায় ম্যাচগুলোতে আগের মতো উত্তেজনাও ছিল না। তবু আকবর আলীর নেতৃত্বে রংপুর দলগত শিরোপা ধরে রেখেছে।

অভিজ্ঞ নাসির হোসেন আবারও সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। ম্যাচসেরাও তিনি। শুক্রবার চট্টগ্রামের বিপক্ষে কোয়ালিফায়ারে ইনিংস উদ্বোধন করা এই অলরাউন্ডার ফাইনালেও ঝলসে ওঠেন। ৩১ বলে ৪৬ রানের ইনিংসে পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ১৩৭ রানের লক্ষ্য তাড়ায় রংপুরকে দারুণ সূচনা এনে দেন। জাহিদ জাভেদের সঙ্গে তার ৬১ রানের জুটিতে ভর করে এগিয়ে যায় দলটি। নাসির ১২তম ওভারে আউট হলেও অভিজ্ঞ নাঈম ইসলাম (৩২ বলে ৪০) এবং অধিনায়ক আকবর আলী (১৫ বলে ১৯*) অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়ে তিন ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করেন। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে খেই হারায় খুলনা। ইনিংসের প্রথম ওভারেই নাসুম আহমেদের বলে শূন্য রানে আউট হন ইমরানুজ্জামান। এরপর সৌম্য সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন এনামুল হক। পাওয়ার প্লেতে সৌম্য নিজেও ছন্দ খুঁজে পাননি। নাসিরের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে ২২ বলে ৮ রান করেই সাজঘরে ফেরেন।

অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৩২ বলে ৪৪ রানের ইনিংস কিছুটা লড়াই জমালেও শেষ দিকে মৃত্যুঞ্জয় চৌধুরীর ১৩ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খুলনাকে ১৩৬ রানে নিয়ে যায়।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম