ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই উইলিয়ামসন 

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১২:১৩আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১২:১৩

নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসনকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে কিউইরা। সোমবার ঘোষিত দলে রাখা হয়নি উইলিয়ামসনকে।  ছোটখাটো শারীরিক সমস্যার কারণে তাকে রাখা হয়নি বলে জানিয়েছেন, প্রধান কোচ রব ওয়াল্টার।

৩৫ বছর বয়সী সাবেক অধিনায়ক চলতি মৌসুমে নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি গ্রহণ করেননি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না। সিরিজটি ২-০ ব্যবধানে হেরেছে তারা।

ওয়াল্টার বলেছেন, ‘গত এক মাস ধরে কেনকে ছোটখাটো শারীরিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা দু’জনেই মনে করেছি, ফিরে আসার আগে তার আরও কিছুটা সময় নেওয়া দরকার। সে বিশ্বমানের খেলোয়াড়, আমরা আশা করছি, এই দুই সপ্তাহের বিশ্রাম তাকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলবে।’

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর ক্রাইস্টচার্চে। দ্বিতীয় ম্যাচ ২০ অক্টোবর একই মাঠে। তৃতীয়টি ২৩ অক্টোবর অকল্যান্ডের ইডেন পার্কে। এরপর অক্টোবরের শেষ দিকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

হ্যামস্ট্রিং চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার বেন সিয়ার্স। তার অস্ত্রোপচারের প্রয়োজন হবে বলে জানা গেছে।

অন্যদিকে, পেটের অস্ত্রোপচারের পর দলে ফিরেছেন স্পিনার মিচ স্যান্টনার। ফিরেছেন অলরাউন্ডার রাচিন রবীন্দ্রও। মুখে চোট পাওয়ায় অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরম্যান্সের সুবাদে দলে জায়গা ধরে রেখেছেন জিমি নিশাম।

নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, টিম সেইফার্ট।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী