দিল্লিতে জিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে ভারত

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫, ১২:৫০আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১২:৫০

জয়ের সুবাস আগে থেকেই পাচ্ছিল ভারত। শুধু ছিল অপেক্ষা। মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক দল।

জয়ের জন্য ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিনের সকালের সেশনেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। অপরাজিত ৫৮ রান করেন লোকেশ রাহুল, সাই সুদর্শন যোগ করেন ৩৯ রান। এই সময়ে সুদর্শনের পর মাত্র ১৩ রানে আউট হন অধিনায়ক শুবমান গিল (১৩)। ধ্রুব জুরেল ৬ রানে অপরাজিত থাকেন। 

আহমেদাবাদে তিন দিনের মধ্যেই সিরিজের প্রথম টেস্ট জেতা ভারত এই টেস্টেও নিজেদের দৃঢ় অবস্থানে নেয় প্রথম ইনিংসে ৫১৮ রানে পাঁচ উইকেটে ইনিংস ঘোষণা করে।

প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে যায় এবং পরে ফলোঅন করতে বাধ্য হয়।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ৫১৮/৫ ডি. (জয়সওয়াল ১৭৫, গিল ১২৯*; ওয়ারিক্যান ৩/৯৮) ও ১২৩/৩ (লক্ষ্য: ১২১) (রাহুল ৫৮*, সুদর্শন ৩৯) 

ফল: ভারত ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: কুলদীপ যাদব, সিরিজ সেরা: রবীন্দ্র জাদেজা

ওয়েস্ট ইন্ডিজ ২৪৮ (আথানেজ ৪১, হোপ ৩৬; কুলদীপ ৫/৮২) (ফলোঅন), ও ৩৯০ (ক্যাম্পবেল ১১৫, হোপ ১০৩; কুলদীপ ৩/১০৪, বুমরা ৩/৪৪)। 

/এফআইআর/ 
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী