টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নেপাল ও ওমান

  স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ১৩:২৫আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৩:২৫

আসন্ন ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে নেপাল ও ওমান। আগামী আসরটি অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। অবশ্য আল আমরাতে পূর্ব এশিয়া প্যাসিফিক কোয়ালিফায়ারের ‘সুপার সিক্স’ পর্বে মুখোমুখি হওয়ার আগেই টিকিট নিশ্চিত হয়েছে দুই দলের। এই টুর্নামেন্ট থেকে আরও একটি দল আগামী বছরের বিশ্বকাপে সুযোগ পাবে।

দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাত সামোয়াকে ৭৭ রানে হারালে নেপাল ও ওমানের বিশ্বকাপ নিশ্চিত হয়। বর্তমানে ‘সুপার সিক্স’ পয়েন্ট টেবিলে আরব আমিরাত চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্টে শীর্ষে আছে ওমান ও নেপাল। তাদের মধ্যে পার্থক্য কেবল নেট রান রেটে।

আগামী ১৬ অক্টোবর জাপানের মুখোমুখি হবে আমিরাত। ম্যাচটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নেপালের রিস্ট স্পিনার সন্দীপ লামিচানে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চার ইনিংসে নিয়েছেন ১০ উইকেট। গড় ৯.৪০ ও ইকোনমি রেট ছয়ের নিচে। ১৪৮ রানের লক্ষ্য দিয়ে কাতারকে ১৪২ রানে থামাতে মূল অবদান লামিচানের। ১৮ রানে ৫ উইকেট শিকার করেন তিনি।

ওমানের বাঁহাতি পেসার জিতেন রামানান্দি এখন পর্যন্ত টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি। চার ইনিংসে ৭ উইকেট নিয়েছেন। কোয়ালিফায়ারের আগেও তিনি আলোচনায় ছিলেন। এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেক শর্মা ও তিলক বর্মাকে আউট করে নজর কাড়েন এই ওমানি পেসার।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী