বাংলাদেশকে সহজে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ২২:০০ আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ২২:৪৭

নারীদের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। টসে জিতে আগে ব্যাট করে ১৯৮ রান তুলেছিল বাংলাদেশ। ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও ফোবি লিচফিল্ড অনায়াসেই কাজটা সেরে ফেলেন। ২৪.৫ ওভারে ১০ উইকেটের জয় নিশ্চিত করেন তারা। 

এই জয়ে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, বাংলাদেশ পাঁচ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়ে গেছে।

শুরুর জুটি থেকেই ঝড় তোলে অস্ট্রেলিয়া। ১০০ রানের জুটি গড়ে বাংলাদেশি বোলারদের হতাশ করে হিলি-লিচফিল্ড জুটি। হিলি ৭৭ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। এটি তার টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি। তার ইনিংসে ছিল ২০টি চার। অন্য প্রান্তে লিচফিল্ডও দুর্দান্ত সঙ্গ দেন। ৮৪ রানের ইনিংসে মারেন ১২টি চার ও একটি ছক্কা।

এর আগে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে দারুণ লড়াই করেছেন সোবহানা মোস্তারি। তার অপরাজিত ৬৬ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ৯ উইকেটে ১৯৮ রান তোলে। শেষ দিকে তিন ওভারে ২৮ রান এনে দলকে ২০০ কাছাকাছি পৌঁছে দেন তিনি। তার ৮০ বলের ইনিংসে ছিল ৯টি চার। রুবাইয়া হায়দারও গুরুত্বপূর্ণ ৪৪ রানের ইনিংস খেলেন। ৪৬ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান থাকা বাংলাদেশকে দুইশ’র কাছাকাছি নিয়ে গেছেন তিনিই। চলমান টুর্নামেন্টে  প্রথমবার অস্ট্রেলিয়া কোনো দলকে অলআউট করতে ব্যর্থ হয়েছে।

নিগার সুলতানা জ্যোতির দল অবশ্য অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের বিপরীতে গতি হারিয়ে ফেলে। ১৮ রানে দুই উইকেট অ্যালানা কিং ও জর্জিয়া ওয়্যারহ্যামও ২২ রানে নেন দুটি। অ্যাশলে গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ডও দুটি করে উইকেট শিকার করেন। তারা কিছুটা ব্যয়বহুল ছিলেন। মেগান শাট নেন একটি।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
আমি পদত্যাগ করতে চাই না: লিটন
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
সর্বশেষ খবর
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন