হ্যাজলউডের দুর্দান্ত বোলিংয়ের পর মার্শের ব্যাটে অজিদের জয় 

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫, ২০:০০আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ২০:৪৭

অধিনায়ক মিচেল মার্শের ঝড়ো ব্যাটিং আর জশ হ্যাজলউডের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেছে। ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। 

শুক্রবার খেলাটা মেলবোর্নে হলেও স্টেডিয়ামে ছিল ভারতীয় দর্শকের আধিপত্য। অবস্থা এমন ছিল যে মাঠটাকে মনে হচ্ছিল অজিদের জন্য অ্যাওয়ে ম্যাচ! সেখানেই দর্শকদের স্তব্ধ করেছেন তারা। ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৪০ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে অজি দল। 

টস হেরে আগে ব্যাট করতে নামলেও সফরকারী ভারত গুটিয়ে যায় ১২৫ রানে। ভারতের ইনিংসে শুরুর দিকে ধস নামলেও ওপেনার অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ রানের ইনিংসে ভর করে কিছুটা ঘুরে দাঁড়ায় তারা। ষষ্ঠ উইকেটে অলরাউন্ডার হর্ষিত রানার সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন তিনি। হর্ষিত খেলেন ৩৩ বলে ৩৫ রানের ইনিংস। অভিষেকের ইনিংসে ছিল ৮টি চার ও দুটি ছয়। হর্ষিতের ইনিংসে ৩টি চার ও ১টি ছয়। এর আগে ৪৯ রানে তারা হারিয়ে বসেছিল পাঁচ উইকেট! 

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে জশ হ্যাজলউড ছিলেন সেরা বোলার। ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়ে ভারতের টপ অর্ডার ধসিয়ে দিকে ভূমিকা রাখেন তিনি। তাই ম্যাচসেরাও হ্যাজলউড। তাছাড়া নাথান এলিস ২১ রানে দুটি উইকেট। জাভিয়ের বারলেট ৩৯ রানে নেন দুটি। মার্কাস স্টয়নিস ২৪ রানে নিয়েছেন একটি উইকেট।  

এরপর ব্যাট হাতে নেতৃত্ব দেন অধিনায়ক মার্শ। ২৬ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করতে মূল ভূমিকা তারই। উড়ন্ত সূচনায় শুরুর জুটিতে ট্রাভিস হেডকে নিয়ে যোগ করেন ৫১। হেড ১৫ বলে ২৮ রানে ফিরলে ভাঙে জুটি। তার পর দলকে এগিয়ে দিয়ে ৮৭ রানে ফেরেন মার্শ। নিয়মিত বিরতিতে টিম ডেভিড (১), জশ ইংলিস (২০),  মিচেল ওয়েন (১৪) ও ম্যাথু শর্টের (০) উইকেট পড়লেও সেটা জয়ের পথে সমস্যা করেনি। স্বাগতিকরা ১৩.২ ওভারে জয় নিশ্চিত করে।  

ভারতের হয়ে ২৩ রানে দুটি উইকেট নেন বরুণ চক্রবর্তী। ২৬ রানে দুটি নেন জসপ্রীত বুমরাও। ৪৫ রানে বাকি দুটি শিকার করেন কুলদীপ যাদব। 

/এফআইআর/  
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ