সিরিজ জয়ের দিনে এবার কোহলিকে পেছনে ফেললেন বাবর

  স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০২৫, ১৩:৩৪আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৩:৩৯

লাহোরে শনিবার তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে ২–১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাবর আজমের দল। একই দিন আবার ইতিহাসও গড়েছেন সাবেক অধিনায়ক বাবর আজম। 

শুক্রবার ৯ উইকেটের জয়ের দিন রোহিত শর্মাকে পেছনে ফেলে টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক (৪২৩৪) হন বাবর। একদিন পর আরেক ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলিকেও ছাড়িয়ে গেছেন তিনি। ফরম্যাটটিতে সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক এখন বাবর।

শনিবার বাবরের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৬৮ রানের ইনিংস। এটি ছিল তার ৪০তম অর্ধশতক। তার ৯ চারের এই ইনিংসই পাকিস্তানকে লক্ষ্য তাড়া করার ভিত গড়ে দিয়েছে। দ্রুত কয়েকটি উইকেট হারানোর পরও শেষ দিকে অধিনায়ক সালমান আলী আগার ২৬ বলে ৩৩ রানে ভর করে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান। 

১৪০ রানের লক্ষ্য তাড়া করে ১৯তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

এর আগে টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। নতুন বলে গতির ঝড় তোলেন শাহীন আফ্রিদি। দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারে ধস নামান তিনি। ২৬ রানে নেন ৩ উইকেট। বল হাতে তাকে দারুণ সঙ্গ দেন উসমান তারিক ও ফাহিম আশরাফও। দুজনে দুটি করে উইকেট নিয়েছেন। তাতে করবিন বশের অপরাজিত ৩০ রানের পরও ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রানে থামে প্রোটিয়ারা।

টি–টোয়েন্টিতে সর্বাধিক ফিফটি

১️. বাবর আজম (পাকিস্তান) – ৪০
২️. বিরাট কোহলি (ভারত) – ৩৯
৩️. রোহিত শর্মা (ভারত) – ৩৭
৪️.মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) – ৩১
৫️. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ২৯
৬️. জস বাটলার (ইংল্যান্ড) – ২৯

/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?