সেরা দশে সৌম্য'র ক্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ১৯:০০আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৯:০৫

সেরা দশে সৌম্য'র ক্যাচ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে কিছু করতে না পারলেও দুটি অসাধারণ ক্যাচ ধরে আলোচনায় এসেছিলেন সৌম্য সরকার। টুর্নামেন্টের সেরা দশ মুহূর্তে জায়গা হয়েছে ভারতের বিপক্ষে সৌম্যের অসাধারণ ক্যাচটি।

বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে হার্দিক পাণ্ডের ক্যাচটি নিয়ে আইসিসির ১০ মুহূর্তের পাঁচ নম্বরে রয়েছেন সৌম্য। সেদিন ৭ বলে ১৫ রান করে বেশ ভয়ংকরই হয়ে উঠছিলেন পাণ্ডে। ডিপ মিড উইকেটের দিকে তাঁর একটি নিচু শট দশ মিটারের মতো ঝাঁপিয়ে লুফে নেন সৌম্য। দুর্দান্ত এই ক্যাচটি সে ম্যাচে ভারতের সংগ্রহকে ১৪৬-এ আটকে দিতে রেখেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।

বিশ্বকাপের সেরা ১০ মুহূর্তের তালিকায় বাংলাদেশের আছে আরও এক জায়গায়। ভারতের বিপক্ষে ম্যাচটিতে মুস্তাফিজুর রহমানের রান আউট হওয়ার সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তটিও স্থান পেয়েছে সেরা ১০-এর ভেতরে। তবে সেটিকে অবশ্য পাত্তা দিতে চাইবেন না বাংলাদেশের ক্রিকেটভক্তরা। সেটি বাংলাদেশিদের জন্য কেবলই হৃদয় বিদারক মুহূর্ত।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম