১০ এপ্রিল প্রিমিয়ার লিগের 'প্লেয়ার বাই চয়েজ'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ১৯:৫৮আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২০:০৩

১০ এপ্রিল প্রিমিয়ার লিগের 'প্লেয়ার বাই চয়েজ' চলতি বছরের ক্রিকেট মৌসুম শেষ হওয়ার পথে। কিন্তু প্রিমিয়ার ক্রিকেট লিগের নতুন তারিখ এখনও জানা যায়নি। তবে বৃহস্পতিবার বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ২০ এপ্রিলের মধ্যে এই আসরের প্রিমিয়ার লিগ আয়োজন সম্ভব হবে। এ জন্য আগামী ১০ এপ্রিলে ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগের প্লেয়ার বাই চয়েজ অনুষ্ঠিত হবে।

এবারের প্রিমিয়ার লিগে 'প্লেয়ার বাই চয়েজ' এর মাধ্যমেই দলগুলো তাদের খেলোয়াড় সংগ্রহ করবে। এজন্য আগামী ১০ এপ্রিল ক্লাবগুলো তাদের পছন্দমতো খেলোয়াড় সংগ্রহ করবে।

প্লেয়ারদের 'বাই চয়েজ' ক্যাটাগরিও চূড়ান্ত হয়ে গেছে। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আগের থেকে ক্যাটাগরিতে একটু পরিবর্তন এসেছে। এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়রা ২৫ লাখ, এ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ২০ লাখ, বি প্লাস ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১৫ লাখ, বি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১২ লাখ, সি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৮ লাখ, ডি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৫ লাখ এবং ই ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন সাড়ে ৩ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘সিসিডিএমের একটা সিদ্ধান্ত হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার বাই চয়েজের লটারি হবে এপ্রিলের ১০ তারিখে। আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে ১০ তারিখের পর ১০ দিনের মধ্যে প্রিমিয়ার লিগ শুরু হবে।’

বৃষ্টির মৌসুমে এবারের প্রিমিয়ার লিগটি অনুষ্ঠিত হবে। এই কারণে এবারের প্রিমিয়ার লিগে রিভার্ড ডেও থাকছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ আমরা এটাও চিন্তা ভাবনা করছি। যেহেতু আপনারা জানেন এপ্রিল মাসের পর থেকে বৃষ্টির মৌসুম শুরু হওয়ার সম্ভাবনা আছে। এ জন্য প্রতিটা ম্যাচের জন্য এক দিন করে রিজার্ভ ডে রাখা হবে।’

ক্লাবগুলোর অনুদান চাওয়ার প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘অনুদানের ব্যাপারেও আমরা আলাপ আলোচনা করেছি। আমরা এটা বোর্ডে ওঠাবো। আমরা সবাইকে ২০ থেকে ২৫ শতাংশ অনুদান বাড়ানোর চিন্তা-ভাবনা করছি।'

লিজেন্ড অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদলকে ক্রিকেট সংক্রান্ত সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিসিবি। সেক্ষেত্রে এবারের আসরে রূপগঞ্জ অংশ নিতে পারবে কিনা জানতে চাইলে জালাল ইউনুস বলেন, এ ব্যাপারে আলাপ আলেচানা হয়নি। তারা তো প্রিমিয়ার লিগে ছিল। এবার তারা অংশ নেবে কিনা এটা তো তাদের সিদ্ধান্ত।



/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম