২০২৯ নারী বিশ্বকাপে অংশ নেবে ১০ দল, অলিম্পিকে ফিরছে ক্রিকেট

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২৫, ১১:০০আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১১:২১

এই বছরের নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সাফল্য ধরে রাখতে ২০২৯ সালের আসরটিকে ১০ দলে করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যার ফলে আট দলের পরিবর্তে বাড়তি দুই দল নিয়ে হবে পরবর্তী আসরের আয়োজন।

২০২১ সালের নারী দিবসে নারী ক্রিকেটের পরিধি বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছিল আইসিসি। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের বিশ্বকাপের সাফল্যের পর তারা নারী ক্রিকেটের বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

২০০০ সাল থেকে নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে আটটি দল। তবে ২০২৯ সালের আসরে ম্যাচের সংখ্যাও বাড়ছে। আগের ৩১টির পরিবর্তে এবার হবে ৪৮টি ম্যাচ।

আইসিসি আরও জানিয়েছে, আগামী বছরের নারী টি–টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেবে ১২টি দল। যা গত আসরের চেয়ে দুটি বেশি। গতবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নিয়েছিল ১০টি দল।

এ ছাড়া আইসিসি বোর্ড নারী ক্রিকেট কমিটিতে নতুন সদস্য নিয়োগও অনুমোদন করেছে। কমিটিতে থাকছেন অ্যাশলে ডি সিলভা, মিথালি রাজ, অমল মজুমদার, বেন সোয়ার, শার্লট এডওয়ার্ডস ও সলা স্টেলা সিয়ালে–ভায়া।

তাছাড়া লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিতব্য ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট ফেরার বিষয়টিও নিশ্চিত করেছে আইসিসি। পুরুষ ও নারী বিভাগ মিলিয়ে হবে মোট ২৮টি ম্যাচ। প্রতিটি বিভাগে অংশ নেবে ছয়টি দল—আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ইউরোপ ও ওশেনিয়া অঞ্চল থেকে একটি করে দল এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র। 

ষষ্ঠ দল নির্ধারণে হবে আলাদা বাছাইপর্ব থেকে। যার বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি। টুর্নামেন্টের ম্যাচ শুরু হবে ২০২৮ সালের ১২ জুলাই। 

আরও কয়েকটি মাল্টি স্পোর্ট ইভেন্টেও ক্রিকেট থাকবে। যার মধ্যে রয়েছে ২০২৬ সালের এশিয়ান গেমস (আইচি–নাগোয়া), ২০২৭ সালের আফ্রিকান গেমস (কায়রো) এবং একই বছরের পানআম গেমস (লিমা)।

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি