আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস, একসঙ্গে খেললেন বাবা–ছেলে 

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২৫, ১৭:০০আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৭:৩৫

ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলে ইতিহাস গড়েছেন বাবা–ছেলে। তারা হলেন তিমুর–লেস্তের সুহাইল সাত্তার (৫০) ও তার ছেলে ইয়াহইয়া সুহাইল (১৭)। গত ৬ নভেম্বর বালিতে অনুষ্ঠিত স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে তিমুর-লেস্তের অভিষেক ম্যাচে একই ইনিংসে ব্যাট করেছেন এই জুটি।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে তারাই প্রথম এমন জুটি নন। এর আগে সুইজারল্যান্ড নারী দলে একই সঙ্গে খেলেছেন মা মেটি ফের্নান্দেজ ও মেয়ে নায়না মেটি সাজু। এ বছর তারা ছয়টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন একসঙ্গে।

ঘরোয়া ক্রিকেটে অবশ্য বাবা–ছেলে একসঙ্গে খেলার বেশ কিছু নজির আছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ন চন্দরপল ও তার ছেলে ত্যাজনারায়ন চন্দরপল গায়ানার হয়ে ১১টি প্রথম শ্রেণির ম্যাচে একসঙ্গে খেলেছেন। ২০১৪ সালের মার্চে প্রভিডেন্স স্টেডিয়ামে উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের বিপক্ষে বাবার নেতৃত্বেও খেলেছিলেন ত্যাজনারায়ন।

এছাড়া সম্প্রতি আফগানিস্তানের ঘরোয়া লিগ শাপাগিজা ক্রিকেট লিগের ২০২৫ সালের ফাইনালে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী তার ছেলে হাসান আইসাখিলের বিপক্ষে খেলেছিলেন। 

তবে আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত তিমুর–লেস্তের শুরুটা সুখকর হয়নি। এখন পর্যন্ত তারা তিনটি ম্যাচে ১০ উইকেটে হেরে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ