ব্রিসবেনে বৃষ্টিতে ভাসলো শেষ টি-টোয়েন্টি, সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২৫, ১৭:৫৮আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৮:০৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। ব্রিসবেনে পঞ্চম ও শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়াতেই এক ধরনের স্বস্তিতে সিরিজ শেষ করেছে সফরকারীরা।

বৃষ্টির আগে ভারতের ইনিংসের শুরুটা ছিল বেশ আকর্ষণীয়। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও শুবমন গিল গ্যাবার বাউন্সি উইকেটে শুরুটা দারুণ করেছিলেন। নিয়মিত ওপেনারদের ‘দুঃস্বপ্ন’ জশ হ্যাজলউড অ্যাশেজ প্রস্তুতিতে ব্যস্ত থাকায় অস্ট্রেলিয়া দলে ছিলেন না। ফলে অভিষেক-গিল জুটিতে ৪.৫ ওভারে আসে ৫২ রান। তার পরেই নামে বৃষ্টি। 

অভিষেক অবশ্য দু’বার জীবন পেয়েছিলেন। গিল ছিলেন দুর্দান্ত। ১৬ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি।

সিরিজের শুরু ও শেষ ম্যাচের দুটির একই পরিণতি হয়েছে। ভেসে গেছে বৃষ্টিতে। ক্যানবেরাতেও প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৮২ হাজার দর্শকের সামনে হ্যাজলউডের আগুনে বোলিংয়ে দাপট দেখায় অস্ট্রেলিয়া। তবে হোবার্ট ও গোল্ড কোস্টের ধীর উইকেটে স্পিনারদের দাপটে সিরিজে ফেরে ভারত। শেষ পর্যন্ত তারাই ট্রফি জিতেছে।

নিজেদের মাঠে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে এমন সিরিজ জয় ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াবে।

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী