ডিসেম্বরে আবু ধাবিতে বসছে আইপিএল নিলাম 

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ১১:২৮আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১১:২৮

ঠিক হয়ে গেছে ২০২৬ আইপিএলের নিলামের দিনক্ষণ। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসছে বিশ্বের সবচেয়ে ধনী লিগটির বেচাকেনার আসর। পরপর তৃতীয় বছরের মতো ভারতের বাইরে আয়োজন হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। 

২০২৪ সালে দুবাইয়ে প্রথমবারের মতো ঘরের বাইরে অনুষ্ঠিত হয়েছে নিলাম। আর ২০২৫ মৌসুমকে সামনে রেখে দুই দিনব্যাপী ‘মেগা নিলাম’টি অনুষ্ঠিত হয়েছিল জেদ্দায় ২০২৪ সালের নভেম্বর। 

অন্যান্য মিনি নিলামের মতো এবারের সংস্করণটিও হবে একদিনের। তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ১৫ নভেম্বর বিকাল ৩টার মধ্যে ২০২৫ মৌসুমের স্কোয়াড থেকে কাদের রেখে দেবে আর কাদের ছেড়ে দেবে সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানাতে হবে। এরপর তাদের হাতে তুলে দেওয়া হবে নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা। এখান থেকে তাদের সংক্ষিপ্ত তালিকা বাছাই করে দিতে হবে। সেই তালিকা যাচাই-বাছাই করে শেষ পর্যন্ত আইপিএল কর্তৃপক্ষ চূড়ান্ত করবে নিলামের প্লেয়ার পুল।

২০২৬ আইপিএলের সম্ভাব্য সময়সূচি ধরা হয়েছে ১৫ মার্চ থেকে ৩১ মে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম