আয়ারল্যান্ডকে হারানোর পর মুরাদ-জয়ের প্রশংসায় শান্ত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৫, ১৬:৪৭আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১৬:৫৮

লাল বলের ক্রিকেটে বছরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিলেট টেস্টে আয়ারল্যান্ডকে হারিয়েছে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। দুর্দান্ত জয়ের পর অভিষিক্ত বামহাতি স্পিনার হাসান মুরাদ ও দলে ফেরা ওপেনার মাহমুদুল হাসান জয়কে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচের পর শান্ত বলেছেন, ‘মুরাদকে নিয়ে কী বলবো, ও ছিল অসাধারণ। বেশ কয়েক সিরিজ দল থেকে বাইরে ছিল, কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে প্রতি বছরই খেলে এবং ধারাবাহিকভাবে পারফর্ম করে। তার পরিসংখ্যানও দারুণ। বাংলাদেশের স্পিনারদের জন্য ধৈর্য ধরে বোলিং করাটা কঠিন; কিন্তু সে যেভাবে বল করেছে, সত্যিই প্রশংসনীয়। আশা করি সে ধীরে ধীরে আরও উন্নতি করবে এবং দলে আরও বড় অবদান রাখবে।’

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২৮৬ রানের পর বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের ১৭১ রানের অসাধারণ ইনিংসে ভর করেই থামে ৫৮৭ রানে। তাতে ম্যাচসেরা হয়েছেন জয়। ম্যাচের পর জয়ের ১৭১ রানের ইনিংসকেও তুলে ধরেন শান্ত, ‘জয় দলে ছিল না। বাদ পড়ে ফিরে এসে প্রথম ম্যাচেই এমন বড় ইনিংস খেলা এটা সত্যিই কঠিন। কিন্তু ও যেভাবে ব্যাট করেছে, মনে হয়নি সে ফেরত এসেছে। এটা খুবই ইতিবাচক দিক। আমি মনে করি ও মানসিকতায় অনেক পরিবর্তন এনেছে, আর ভবিষ্যতে সব দলের বিপক্ষেই এমন ভাবনা ধরে রাখতে পারবে বলে আশা করি।’

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। যা ছিল তার ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি। শান্ত জানিয়েছেন, ক্রিজে থাকলে অধিনায়কত্বের কথা ভুলে যান তিনি। তখন শুধু ব্যাটসম্যানের দায়িত্বের কথা মনে রাখেন, ‘ব্যাটিংয়ের সময় আমি শুধু নিজেকে ব্যাটসম্যান হিসেবেই দেখি। তখন অধিনায়কত্বের কথা মাথায় রাখি না। আমার লক্ষ্য থাকে ব্যাট হাতে অবদান রাখা। মাঠের বাইরে বা ফিল্ডিংয়ের সময়ই আমি অধিনায়কের দায়িত্বগুলো সামলাই।’

/এফআইআর/
সম্পর্কিত
ম্যাকাইয়ের পিচে বাংলাদেশের জন্য কী অপেক্ষা করছে?
আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর
৪০ কোটি টাকার মতো লোকসান, তাই এ বছর হচ্ছে না বিপিএল
সর্বশেষ খবর
দুর্নাম ঘুচিয়ে আলোর পথে কুড়িগ্রাম
দুর্নাম ঘুচিয়ে আলোর পথে কুড়িগ্রাম
ম্যাকাইয়ের পিচে বাংলাদেশের জন্য কী অপেক্ষা করছে?
ম্যাকাইয়ের পিচে বাংলাদেশের জন্য কী অপেক্ষা করছে?
মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা
মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা
ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম আরেকটি বিশ্বকাপ ফাইনাল হবে
ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম আরেকটি বিশ্বকাপ ফাইনাল হবে
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা