ভারতের হার নিয়ে বিতর্কে মুশফিক, ফেসবুকে উল্লাস

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০১৬, ১৩:৫৯আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৪:০৭

মুশফিকুর রহিম বেফাঁস মন্তব্যের মতো বেফাঁস টুইট বোধহয় একেই বলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের হারের পর আনন্দ প্রকাশ করে টুইট করেছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বিষয়টি সমালোচনা তৈরি করায় ক্ষণ বাদেক পরেই অপর টুইটে এর জন্য ক্ষমাও চেয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক ।  
বৃহস্পতিবার রাতে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে মুশফিক ম্যাচের পর ধোনির সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন ‘সুখ এটাই... !!! হা হা হা..!! ভারত সেমিফাইনালে হেরেছে।’ এমন টুইটটি স্বাভাবিকভাবেই ভালোভাবে নেননি ভারতীয় ক্রিকেট সমর্থকরা। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েন মুশফিক ।
মুশফিকের টুইটার  পরে অবশ্য পোস্টটি মুছে ফেলে ক্ষমা প্রার্থনা করেন তিনি। মুশফিক টুইট করেন এভাবে, ‘আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আমি আসলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বড় ভক্ত। তবে কিছু রূঢ় কথার জন্য দুঃখিত।’
অবশ্য বিষয়টি ভারতীয় মিডিয়া যে ভালোভাবে নেয়নি তার প্রমাণ দিয়েও দিয়েছে জি-নিউজ ও হিন্দুস্তান টাইমস। তারা এ নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে আলাদাভাবে। পোস্টটি মুছে ফেলে ক্ষমা প্রার্থনা করেন মুশফিক।
মুশফিক নিজের টুইট নিয়ে ক্ষমা চাইলেও তাকে সমর্থন করে ফেসবুকে ফয়সাল মাহমুদ লিখেছেন, ‘একজন মানুষ কতটা ত্যক্তবিরক্ত হলে আইসিসির খড়গ উপেক্ষা করে এমন স্ট্যাটাস দিতে পারে! সত্যিই মুশি এবার আরামে ঘুমাতে পারবে...’
অবশ্য বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বিষয়টি উপভোগই করেছেন। ভারতের সেমিফাইনাল থেকে বিদায়ের পরই উল্লাস প্রকাশ করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ক্রিকেট ভক্তরা। সময় গড়াতে গড়াতে অবশ্য এ নিয়ে সয়লাব হয়ে যায় ফেসবুক। কারণ সুপার টেনে এই ভারতের কাছেই মাত্র ১ রানে হেরে শেষ চারে খেলার সর্বশেষ আশাটুকু শেষ হয়ে যায় বাংলাদেশের।
ওয়ালিউল মুক্ত নামে ফেসবুকে একজন লিখেছেন, ‘ভারত হারলে জিতে যায় বিশ্ব ক্রিকেট...
এ জয় বাংলাদেশেরও... অভিনন্দন ওয়েস্টইন্ডিজ...’
মুমিনুর রহমান নামের একজন লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ- বুকে আয় ভাই।এত আনন্দ কই রাখি...’
অবশ্য ভারতের হারের পর উল্লাস করার কারণও আছে। বর্তমানে তিন মোড়লের এক মোড়ল হিসেবে ভালোই সমালোচনা কুঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার কীর্তিতে তীর বিদ্ধ হতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে! যার ফেসবুকীয় রূপ হচ্ছে সমালোচনায় ভরা স্ট্যাটাস!
/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম