অ্যাশেজে শুরুর দিনই পড়লো ১৯ উইকেট!

  স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ১৬:২১আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১৬:২১

পার্থে অ্যাশেজে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই রোমাঞ্চ ছড়িয়েছে। অজিদের বোলিংয়ে পার্থের দ্রুত গতির বাউন্সি উইকেটে ইংল্যান্ড প্রথমে গুটিয়ে যায় মাত্র ১৭২ রানে। জবাবে অজিদের আরও কোণঠাসা করে ছেড়েছে ইংলিশরা। ৯ উইকটে ১২৩ রানে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকরা ৪৯ রানে পিছিয়ে থাকায় একটু এগিয়ে থাকার স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে সফরকারী ইংল্যান্ড। শেষ পর্যন্ত দিনটি ছিল বোলারদেরই। পড়েছে ১৯টি উইকেট। 

টস জিতে অবাক করার মতো সিদ্ধান্ত নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। শুরুতেই ‘বাজবল’ ঘরানার ক্রিকেটে নিজেদের বিপদে ফেলে তারা। প্রথম ওভারের ষষ্ঠ বলে মিচেল স্টার্কের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন ওপেনার জ্যাক ক্রলি। শেষ পর্যন্ত স্টার্কের গতিতেই দ্রুত গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। মিচেল স্টার্ক ৫৮ রানে নেন ৭ উইকেট।। ইংলিশদের মধ্যে হ্যারি ব্রুক ঝড়ো গতিতে ৫২ রান করেন। শুরুর দিকে পোপ খেলেন ৪৬ রানের দুর্দান্ত ইনিংস। কিন্তু অজি বোলিংয়ে মাত্র ১২ রানে শেষ পাঁচ উইকেট হারিয়েই ধসে পড়ে সফরকারীদের ইনিংস।  অলআউট হয় ৩২.৫ ওভারেই। অ্যাশেজ ইতিহাসে অস্ট্রেলিয়ায় এটি সবচেয়ে ছোট প্রথম ইনিংস। 

জবাবে ইংল্যান্ডের পাঁচ পেসারের গতির ঝড় ছিল আরও ভয়ঙ্কর। জোর্ফা আর্চার ছিলেন দুর্দান্ত। ১১ রানে দুটি উইকেট পেলেও আরও বেশি পাওয়ার যোগ্য ছিলেন। তবে সবচেয়ে বেশি কার্যকরী ছিলেন অধিনায়ক বেন স্টোকস। ৬ ওভারে ২৩ রানে নেন ৫ উইকেট। ৪৫ রানে আরও দুটি নেন ব্রাইডন কার্স।  

অজিদের হয়ে স্টিভেন স্মিথ (১৭), ট্রাভিস হেড (২১), ক্যামেরন গ্রিন (২৪), অ্যালেক্স ক্যারি (২৬) ইনিংস শুরু করেও প্রতিরোধ বড় করতে পারেননি। ক্রিজে আছেন নাথান লায়ন (০) ও ব্রেন্ডন ডগেট (০)।  

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম