সিলেট-রাজশাহীর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২৫, ২১:৫৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ২২:০০

অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের সূচি প্রকাশ করেছে বিসিবি। আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে নতুন মৌসুম। উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। আর সন্ধ্যার খেলায় মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি মিরপুর স্টেডিয়ামে। ২৪ জানুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। 

তিন ভেন্যু—সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় তিন পর্বে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। সিলেট পর্ব শেষ হবে ২ জানুয়ারি। এরপর দুই দিন বিশ্রামের পর ৫ জানুয়ারি শুরু হবে চট্টগ্রাম পর্ব। যা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এরপর ১৫ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হবে চূড়ান্ত পর্ব। যার সমাপ্তি হবে ফাইনাল ম্যাচ দিয়ে। এই পর্বেই প্রথম রাউন্ডের শেষ ৬টি ম্যাচ, এলিমিনেটর, কোয়ালিফায়ার ১, ২ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। নকআউটে প্রয়োজন পড়লে রিজার্ভ ডে রাখা হবে। 

প্রতি দুই দিন ম্যাচের পর একটি করে রেস্ট ডে রাখা হয়েছে। প্রতিটি পর্ব শেষে দুই দিন ভ্রমণের জন্য নির্ধারিত রয়েছে।

প্রতিদিন ম্যাচ থাকবে দুটি। সাধারণত দিনের ম্যাচ শুরু হবে দুপুর ১টায় এবং পরের ম্যাচ সন্ধ্যা ৬টায়। আর শুক্রবার দিনের ম্যাচ নির্ধারণ করা হয়েছে দুপুর ২টায় এবং পরের ম্যাচ সন্ধ্যা ৭টায়।

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশকে করতে হচ্ছে না!
‘পুরো দেশ তাকিয়ে, যাতে আমরা ভালো করি’
বিশ্বকাপ জয়ের মিশনে পিটারসেনকে ফেরালো ইংল্যান্ড
সর্বশেষ খবর
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে