ফাইনালে কালো আর্মব্যান্ড পড়বেন গেইল-স্যামিরা

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০১৬, ১৩:২৪আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৫:১২

ফাইনালে কালো আর্মব্যান্ড পড়বে গেইল-স্যামিরা কলকাতায় ফ্লাইওভার দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কালো আর্মব্যান্ড (বাহু বন্ধনী) পড়ে মাঠে নামবে ফাইনালিস্টরা। নারী-পুরুষ উভয় প্রতিযোগিতায় এই ব্যান্ড পড়বে চারটি দল।
বিষয়টি নিশ্চিত করে ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, স্থানীয়দের অনুরোধেই দলগুলো কালো আর্মব্যান্ড পড়তে সম্মতি জানিয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভার ধসে এখন পর্যন্ত প্রায় ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড-এর প্রয়াত সভাপতি জগমোহন ডালমিয়ার স্মরণে পাঁচ মিনিটের একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায়। ছেলেদের ফাইনালে গেইল-স্যামিদের প্রতিপক্ষ ইংল্যান্ড। মেয়েদের ফাইনালে ক্যারিবীয়দের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম